Breaking News
Home / TRENDING / এভারেস্টের পর হরিয়ানার ১৭ বছরের শিবাঙ্গীর কিলিমাঞ্জারো জয়

এভারেস্টের পর হরিয়ানার ১৭ বছরের শিবাঙ্গীর কিলিমাঞ্জারো জয়

নিজস্ব সংবাদদাতাঃ

সবচেয়ে কম বয়সি ভারতীয় মহিলা হিসেবে কিছুদিন আগেই এভারেস্ট জয় করেছিল শিবাঙ্গী পাঠক। এবার সে মাউন্ট কিলিমাঞ্জারো জয় করল। শিবাঙ্গীকে অবশ্য মহিলা না বলে তরুণী বলাই উচিত। মাত্র ১৭ বছরের বিস্ময় বালিকা শিবাঙ্গী দিনকে দিন পর্বত অভিযাত্রী হিসেবে দেশের গর্ব হয়ে উঠছে।

হরিয়ানার হিসার শহরে বাড়ি নাবালিকা শিবাঙ্গীর। সূত্রের খবর, কিলিমাঞ্জারোর চূড়ায় উঠতে মাত্র ৩ দিন সময় লেগেছে শিবাঙ্গীর। মনে করা হচ্ছে যা এক নতুন রেকর্ড। শিবাঙ্গী সাংবাদিকদের জানিয়েছে সে ছোটবেলা থেকেই উপরে চড়তে ভালোবাসে।

তাঁর কথায়, ‘আমি সব সময় চেয়েছে অন্য কিছু করতে। যা সবার থেকে আমাকে আলাদা করবে। আমি আরুণিমা সিংহ-র মাউন্ট এভারেস্ট নিয়ে গবেষণা মূলক একটি ভিডিও দেখি, যা দ্বারা অনুপ্রাণিত হই।’ শিবাঙ্গী আরও বলে, ‘মেয়েদের বাবা-মাকে বোঝানো উচিত যে তাঁরা তাঁদের লক্ষ্য ছোঁয়ার ক্ষমতা রাখে। পাশপাশি বাবা-মায়েদেরও মেয়েদের প্রতি আস্থা থাকা উচিত।’

শিবাঙ্গীর পরের লক্ষ্য ইউরোপের উচ্চতম শৃঙ্গ জয় করা।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *