Breaking News
Home / TRENDING / ব্যাংকে ঋণশোধের মেয়াদ দু’বছর পর্যন্ত বাড়ানো হতে পারে, সুপ্রিম কোর্টকে জানাল কেন্দ্র

ব্যাংকে ঋণশোধের মেয়াদ দু’বছর পর্যন্ত বাড়ানো হতে পারে, সুপ্রিম কোর্টকে জানাল কেন্দ্র

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

‘লোন মোরেটরিয়াম’ (Loan Moretorium) চলতে পারে দু’বছর পর্যন্ত সুপ্রিম কোর্টে (Supreme Court) এমনটাই জানাল কেন্দ্রীয় সরকার। মঙ্গলবার নিজেদের অবস্থান ব্যক্ত করতে গিয়ে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার (Narendra Modi Govt.) দেশের সর্বোচ্চ আদালতে জানিয়েছে যাঁরা বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে ঋণ নিয়েছেন, তাঁদের আগামী দু’বছর ছাড় দিতে পারে। করোনা ভাইরাস মহামারী রুখতে গত মার্চ মাসের শেষ সপ্তাহ থেকে যে লকডাউন জারি করা হয়েছিল, তাতে দেশের সর্বস্তরের ব্যবসারই হাল খারাপ হয়েছে। এমনকি অনেক ব্যবসা দেউলিয়া হওয়ার উপক্রম হয়েছে। এমন কঠিন পরিস্থিতিতে তাদের ঋণশোধ করার জন্য বাড়তি সময় দেওয়া হচ্ছে। আশা করা হচ্ছে, এর ফলে তারা ঘুরে দাঁড়াবেন তাঁরা। দেউলিয়া হওয়ার হাত থেকে রক্ষা পাবে দেশের বহু ব্যবসা বাণিজ্য। কেন্দ্রীয় সরকারের মতে, এই ছাড়ের ফলে বহু ব্যবসায়ী তাদের ব্যবসা পুনরুদ্ধারে সফল হতে পারবেন।

কেন্দ্রীয় সরকারের পক্ষে এদিন শীর্ষ আদালতে সওয়াল করেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। তিনি বলেন, “সুপ্রিম কোর্ট কেন্দ্রকে অনুমতি দিক যাতে রিজার্ভ ব্যাঙ্ক ও ব্যাঙ্কার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে বৈঠকে বসে সুদ মকুবের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যায়।” সলিসিটর জেনারেল আরও বলেন, “জিডিপি কমেছে ২৩ শতাংশের বেশি। অর্থনীতি এখন ব্যাপক চাপে আছে।” কেন্দ্রীয় সরকারের মতে, রিজার্ভ ব্যাঙ্ক ও ব্যাঙ্কার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে বৈঠকে বসে এ বিষয়ে যাবতীয় সিদ্ধান্ত নেওয়া হবে। সুপ্রিম কোর্টে বিষয়টি নিয়ে ফের শুনানি হবে বুধবার। কারণ এদিন কেন্দ্রীয় সরকারের অবস্থান জানিয়ে কোনও হলফনামা বিচারপতিদের কাছে পৌঁছায়নি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *