Breaking News
Home / TRENDING / প্যাংগং লেক এলাকায় ভারতীয় সেনার তাড়া খেয়ে পিছু হঠল চিনা ফৌজ

প্যাংগং লেক এলাকায় ভারতীয় সেনার তাড়া খেয়ে পিছু হঠল চিনা ফৌজ

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

ভারতীয় সেনার দাপটে পিছু হটতে বাধ্য হল পিপলস লিবারেশন আর্মি (People Liberation Army)। সূত্রের খবর, প্যাংগং লেক সংলগ্ন পাহাড়ি এলাকায় এখন পুরোপুরি দখল নিয়েছে ভারতের সেনাবাহিনী। পিছু হটতে বাধ্য হয়েছে লাল ফৌজ। সামরিক ও কূটনৈতিক স্তরে আলোচনা চলাকালীন নতুন করে সীমান্তে উত্তেজনা ছড়িয়ে এলাকা দখলে নামে চিনা সেনাবাহিনী। এক বিবৃতিতে প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, ভারতের বাহিনী আগে থেকেই চিনের গতিবিধির উপরে নজর রাখছিল। এমন পরিস্থিতি তৈরি হতে পারে তার আঁচ করেই প্রস্তুত ছিলেন জওয়ানরা। তাই মোক্ষম সময় পিপলস লিবারেশন আর্মির এলাকা দখলের ছক রুখে দেওয়া গেছে। কিন্তু চিন পাল্টা দাবি করেছে, তারা সীমান্তে কোনওরকম আগ্রাসন দেখায়নি বা এলাকা দখলে নামেন। উল্টে ভারতীয় সেনাদের বিরুদ্ধেই সীমান্ত পার হয়ে উত্তেজনা ছড়াবার অভিযোগ তুলেছে তারা।

চিনা সেনাবাহিনীকে পিছু হটিয়ে উজ্জীবিত ভারতীয় সেনা। তাই এবার চিনা বায়ুসেনার বিমান সীমান্তে টহলদারি শুরু করেছে। জবাব স্বরূপ ভারতীয় সেনা জানাচ্ছে, কৌশলগত পদক্ষেপে চিনের থেকে অনেক বেশি এগিয়ে ভারত। চিনের বাহিনী ঠিক কোন কোন পয়েন্টে হামলা চালাতে পারে তার আগাম আঁচ করেই প্রতিরক্ষা ব্যবস্থা আগে থেকেই মজবুত করে রাখা হয়েছে। ভারতের আকাশসীমাকে সবরকমভাবে সুরক্ষিত রাখতে কমব্যাট ফাইটার জেট নামিয়েছে ভারতীয় বায়ুসেনা (Indian Air force)। টহল দিচ্ছে সুখোই-৩০, মিরাজ-২০০০ ফাইটার জেট ও মিগ-২৯ ফাইটার জেটের নয়া ভার্সন। বিশ্বের সবচেয়ে শক্তিশালী ডাবল ইঞ্জিন মাল্টিরোল এয়ার সুপিরিয়রিটি ফাইটার জেটগুলির অন্যতম হল এই সুখোই। এই ফাইটার জেট থেকে আবার ব্রাহ্মস মিসাইল ছোড়ার প্রযুক্তিও রয়েছে ভারতের। ফ্রান্স থেকে কেনা রাফাল ফাইটার জেট আর কিছুদিনের মধ্যেই চলে আসবে লাদাখ সীমান্তে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *