Breaking News
Home / TRENDING / ভারতীয় ভূখণ্ডে জওয়ানদের পিটিয়ে মেরেছে চীনা সৈন্যরা, বিতর্কিত মন্তব্য ওয়াইসির

ভারতীয় ভূখণ্ডে জওয়ানদের পিটিয়ে মেরেছে চীনা সৈন্যরা, বিতর্কিত মন্তব্য ওয়াইসির

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:

সীমান্তে গুলি না চালিয়েই ভয়ঙ্কর ভাবে ভারতীয় সৈন্যদের নিহত করা হয়েছে বললেন হায়দরাবাদের সাংসদ আসাদুদ্দিন ওয়াইসি। মঙ্গলবার পূর্ব লাদাখে ভারত-চীন সংঘর্ষে এক কর্নেল সহ দুই জওয়ানের মৃত্যুর খবর আসার পর এআইএমআইএম (AIMIM) সভাপতি আসাদুদ্দিন ওয়াইসি টুইট করে বলেন, “খুবই ভয়ঙ্কর ঘটনা। আমাদের সাহসী সৈনিকদের কোনও গুলি চালনা ছাড়াই মেরে ফেলা হয়েছে।”

সোমবার রাতে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর সংঘর্ষের ঘটনা সামনে আসার পর এক এক সাংবাদিক টুইট করেন যে, কোনও গোলাগুলি ছাড়াই চীনের সেনা বাহিনীর সঙ্গে সংঘর্ষে এক কর্নেল সহ দুই জওয়ানের মৃত্যু হয়েছে। তার পরেই ওই সাংবাদিকের টুইটটিকে রিটুইট করেন হায়দরাবাদের সাংসদ বলেন, “তার মানে যে ভারতীয় ভূখণ্ডে ভারতীয় জওয়ানদের পিটিয়ে মেরেছে চীনা সৈনরা।” ওয়াইসির এই মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হলে, কিছুক্ষণ পর আরও একটি টুইট করে তিনি বলেন, “গালওয়ানে চীনা সৈন্যদের হাতে যেসব জওয়ান শহীদ হয়েছেন তাঁদের পাশে গোটা দেশ রয়েছে। আমার চিন্তা হচ্ছে কর্নেল ও দুই জওয়ানের পরিবারকে নিয়ে। কমান্ডিং অফিসার সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। সরকারকে এই হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে হবে এবং নিশ্চিত করতে হবে যে তাঁদের ত্যাগ ব্যর্থ হয়নি।”

মঙ্গলবার প্রাথমিক তথ্য অনুসারে জানা যায়, প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর ভারতীয় জওয়ান ও চীনের পিপলস লিবারেশন আর্মির মধ্যে সংঘর্ষ হয়। এই ঘটনায় এক কর্নেল অফিসার ও দুই জওয়ান নিহত হয়েছেন। উল্টোদিকে চীনেরও কমপক্ষে ৩-৪ জন জওয়ান মারা গিয়েছেন। রাতে অবশ্য সেনাবাহিনীর তরফে জানানো হয়, ওই সংঘর্ষে ২০ জন ভারতীয় জওয়ান নিহত এবং ১৭ জন জওয়ান আহত হয়েছেন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *