Breaking News
Home / TRENDING / ভারত চিন সীমান্তে যুদ্ধের দামামা ! উদ্বিগ্ন রাষ্ট্রপুঞ্জ

ভারত চিন সীমান্তে যুদ্ধের দামামা ! উদ্বিগ্ন রাষ্ট্রপুঞ্জ

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

লাদাখে ভারত-চিন সংঘর্ষের জেরে দু’দেশের ৬৩ জন সেনার মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করল রাষ্ট্রপুঞ্জের (United Nations)। রাষ্ট্রপুঞ্জের মহাসচিব অ্যানতনি গুয়েতেরেজের অফিস এক বিবৃতি প্রকাশ করে বলেছে,”ভারত-চিন দু’দেশকেই সংযত থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। দু’দেশই উত্তেজনা কমাতে উদ্যোগী হয়েছে। এই প্রচেষ্টা সন্তোষজনক।” ইতিমধ্যেই হিমাচলপ্রদেশের সীমান্তবর্তী এলাকায় হাই অ্যালার্ট জারি করা হয়েছে। চিনা সীমান্ত লাগোয়া কিন্নৌর, লাহুল-স্পিতিতে সতর্কতা জারি করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। পাশাপাশি, সতর্ক করে দেওয়া হয়েছে হিমাচল পুলিশকেও। ওই রাজ্যের পুলিশের মুখপাত্র খুশল শর্মা বলেছেন, “সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের সুরক্ষায় সবরকম সতর্কতামূলক পদক্ষেপ করা হচ্ছে। পাশাপাশি ভবিষ্যতের জন্য তথ্য সংগ্রহ করা হচ্ছে।”

হোয়াইট হাউসের এক মুখপাত্র জানিয়েছেন, “ভারত ও চিন দু’দেশই চাইছে সীমান্তে আগ্রাসন কমিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার। আমেরিকাও বিশ্বাস করে শান্তিপূর্ণ ভাবেই এই সমস্যার সমাধান হবে। আমেরিকা এই পরিস্থিতির উপর নজর রাখছে। পরিস্থিতি যাতে হাতের বাইরে বেরিয়ে না যায়, সেই চেষ্টা করা হবে।” লাদাখে ভারত-চিন সীমান্তে (Indo-China Boarder) দু’দেশের সেনার মধ্যে সংঘর্ষের ঘটনায় মৃত্যু হয়েছে ৬৩ জনের। মঙ্গলবার রাতে রাত ১০ টা নাগাদ সংবাদসংস্থা এএনআই জানিয়েছে যে সরকার স্বীকার করেছে ভারতীয় বাহিনীর অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে এই সংঘাতে।দিল্লির একটি সূত্র থেকে জানা যায়, চিনের ৪৩ জন এই ঘটনায় মারা গেছেন। তাৎপর্যপূর্ণ ভাবে, দু’পক্ষের মধ্যে এই যে হতাহত হয়েছেন তাতে কোনও গুলি সম্ভবত চলেনি। রড, লাঠিসোটা, পাথর ইত্যাদি দিয়েই রীতিমতো মারামারি হয়েছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *