Breaking News
Home / TRENDING / গোলাপী বলের টেস্টে ইতিহাস সৃষ্টি করবে ভারত-বাংলাদেশ ম্যাচ

গোলাপী বলের টেস্টে ইতিহাস সৃষ্টি করবে ভারত-বাংলাদেশ ম্যাচ

নিজস্ব প্রতিবেদন:

আজ কলকাতার ইডেন গার্ডেন্সে ভারত ও বাংলাদেশের মধ্যে প্রথম দিন-রাতের টেস্ট অনুষ্ঠিত হবে। টেস্ট ক্রিকেটের ইতিহাসে এটি ১২তম সংযোজন। শীতের মরসুমে এটি প্রথম দিন-রাতের গোলাপী বলের টেস্ট। গোলাপী বলটি হেলিকপ্টারের মাধ্যমে মাঠের মধ্যে আনা হবে এবং দুই দলের অধিনায়কের হাতে তুলে দেওয়া হবে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেল বাজিয়ে খেলার উদ্বোধন করবেন।

বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, সচিন তেন্ডুলকর, সুনীল গাভাস্কার, কপিল দেব, রাহুল দ্রাবিড়, অনিল কুম্বলের মতো তারকারা মাঠে হাজির থাকবেন। চা বিরতির সময় ভারতের প্রাক্তন অধিনায়করা গাড়িতে করে মাঠের মধ্যে চক্কর কাটবেন। এছাড়া ওই সময়ে সঙ্গীতেরও আয়োজন করা হয়েছে। দিনের শেষে অলিম্পিক স্বর্ণজয়ী অভিনব বিন্দ্রা, টেনিস তারকা সানিয়া মির্জা, ব্যাডমিন্টন খেলোয়াড় পিভি সিন্ধু ও ৬ বিশ্ব চ্যাম্পিয়ন বক্সার মেরি কমকে সম্মান জানাবেন বাংলার ক্রিকেট বোর্ড।

ভারত ও বাংলাদেশের মধ্যে এখন পর্যন্ত ১০টি টেস্ট ম্যাচ হয়েছে। এর মধ্যে ভারত জিতেছে ৮টিতে এবং দুটি ম্যাচ ড্র হয়েছে। এর আগে ইন্দোরে হওয়া এই সিরিজের প্রথম ম্যাচে ১৩০ রানে বাংলাদেশকে পরাজিত করে ভারতীয় দল। ২৪৩ রান করে ম্যান অফ দ্য ম্যাচ হয় মায়াঙ্ক আগরওয়াল। তবে আগের ম্যাচের থেকে এই ম্যাচ অনেকটাই আলাদা হবে। গোলাপী বল ও পিচে বোলাররা অনেকটাই সুবিধা পাবে। তাই টস জিতে প্রথমে বোলিং করলে বেশি সুবিধা পাওয়া যাবে বলেই মত ক্রিকেটারদের।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *