নিজস্ব প্রতিনিধি।
পুরসভা হাতবদলের পরেই ফের অশান্তি ভাটপাড়ায় (Bhatpara)। মঙ্গলবার তৃণমুল (TMC) পুনরুদ্ধারের করে। ওইদিন রাতে জগদ্দলের গোলঘর সুন্দিয়া মোড়ে তৃণমূল তাদের পার্টি অফিস বিজেপির থেকে পুনর্দখল করে। পার্টি অফিস পুনরুদ্ধারের পরই বুধবার সকালে ভাটপাড়ার রিলায়েন্স জুটমিলের বিজেপির শ্রমিক ইউনিয়নের অফিস তৃণমূল পুনর্দখল করতে যায়। তখনই গন্ডগোল শুরু হয়। পুলিশ এলে তাদের ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে বিজেপি সমর্থিত কর্মীরা।
বিজেপির (BJP) অভিযোগ, গতকাল রাত থেকে এলাকায় তৃণমুল আশ্রিত গুন্ডারা বোমা এবং পিস্তল নিয়ে এলাকায় সবাইকে শাসিয়েছে। ঘটনার পর এদিন এলাকায় আসেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের পুত্র ভাটপাড়ার বিধায়ক পবন সিং। পবন সিং বলেন, “অবিলম্বে পুলিশ কোন ব্যবস্থা না নিলে লাগাতার অনির্দিষ্ট কালের জন্য থানা ঘেরাও এবং পথ অবরোধ চলবে।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news