Breaking News
Home / TRENDING / তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে মুর্শিদাবাদে খুন

তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে মুর্শিদাবাদে খুন

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

গোষ্ঠী দ্বন্দ্বের জেরে খুন হয়ে গেলেন এক তৃণমূল (TMC) কর্মী। মঙ্গলবার রাতে মুর্শিদাবাদের (Murshidabad) খড়গ্রাম থানার বালিয়া গ্রাম পঞ্চায়েতের চন্দ্রসিংহ বাটিতে খুনের ঘটনাটি ঘটেছে। নিহতের নাম বাক্কার শেখ (৩৫)। রাতের নামাজ পড়ে বাক্কার শেখ বাড়িতে ফেরার পথে কয়েক জন দুষ্কৃতী তাঁকে ঘিরে ধরে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপাতে থাকে। আশঙ্কাজনক অবস্থায় বাক্কারকে কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। মধ্যরাতে সেখানে নিয়ে তাঁর মৃত্যু হয়।

নিহত বাক্কার শেখের বাড়ির লোকজনের অভিযোগ, তৃণমূল কংগ্রেসের ঘরোয়া গোষ্ঠী দ্বন্দ্বের জেরেই এই ঘটনা ঘটেছে। বাক্কারের বাবা রজব শেখ থানায় লিখিত ভাবে অভিযোগ দায়ের করেন। তিনি জানিয়েছেন, পুরোনো রাগের বশে তাঁর ছেলেকে খুন করা হয়েছে। এজন্য তিনি অভিযোগ পত্রে নাম রয়েছে এলাকায় তৃণমূল কর্মী বলে পরিচিত সাদা শেখ, মফাই শেখ, সুভাষ শেখ, নিজাম শেখ, এরফুল শেখ, কামরেজ শেখ, দিপু বিবি ও বিপুল শেখের নামে। তবে স্থানীয় তৃণমূল নেতৃত্ব ঘটনায় কোনওরকম গোষ্ঠীদ্বন্দ্বের কথা অস্বীকার করেছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *