Breaking News
Home / TRENDING / পুলিশের ‘দলদাসসুলভ’ আচরণ নিয়ে মুখ্যমন্ত্রীর ব্যাখ্যা তলব রাজ্যপালের

পুলিশের ‘দলদাসসুলভ’ আচরণ নিয়ে মুখ্যমন্ত্রীর ব্যাখ্যা তলব রাজ্যপালের

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

রাজ্য পুলিশের ‘দলদাসসুলভ’ আচরণ নিয়ে মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায়ের ব্যাখ্যা করলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। বৃহস্পতিবার একটি ভিডিও টুইট করে এই ব্যাখ্যা তলব করেন তিনি। রাজ্যের সাংবিধানিক প্রধান হিসেবে মুখ্যমন্ত্রীর উদ্দেশে ধনখড় বলেছেন, “রাজ্যের ভেঙে পড়া আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ডেকেছি। তাঁর কাছ থেকেই সরাসরি আমি শুনতে চাই। বিরোধী নেতা-নেত্রী, সাংসদ, বিধায়কদের উপর যেভাবে পুলিশ জুলুমবাজি চালাচ্ছে তা মানা যায় না। পুলিশ কার্যত শাসক দলের কর্মীদের মতো আচরণ করছে। গণতন্ত্রে এ জিনিস বরদাস্ত করা হবে না।” এই ভিডিও বার্তায় তিনি আরও বলেছেন, “আমায় অনেক বিরোধী দলের সাংসদ, বিধায়ক ও নেতারা বলেছেন, তাঁদের পুলিশ হেনস্থা করছে। এটা সম্পূর্ণ অগণতান্ত্রিক। পুলিশ পার্টিজান ক্যাডারের ভূমিকা নিচ্ছে।”

https://twitter.com/jdhankhar1/status/1286210178702925824?s=19

প্রসঙ্গত, ২১ জুলাই শহীদ দিবসের জনসভা থেকে রাজ্যপালকে দিল্লির তাবেদার বলে আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তার আগের দিন অবশ্য দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করে রাজ্যের করোনা ভাইরাসের সংক্রমণে ভয়াবহ পরিস্থিতির কথা জানিয়েছেন রাজ্যপাল। সঙ্গে রাজ্যের বিরোধী রাজনৈতিক দলগুলির সঙ্গে শাসক দল তৃণমূল (TMC) ও নেতাদের নেতৃত্বাধীন পুলিশ বাহিনীকে আচরণ করছে সে বিষয়ে বিস্তারিত জানিয়েছেন বলে সূত্রের খবর। এছাড়াও রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একটি রিপোর্ট কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জমা দিয়েছেন তিনি। এই ঘটনার পর স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন টুইটে রাজ্য প্রশাসনকে কাঠগড়ায় দাঁড় করিয়ে মুখ্যমন্ত্রীকে তলব করেছেন রাজ্যপাল জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)। রাজনৈতিক মহলের ধারণা, রাজ্যপাল ভালোই জানেন এ পরিস্থিতিতে তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে আসবেন না মুখ্যমন্ত্রী। তাই বিষয়টি জনসমক্ষে বিষয়টি তুলে ধরে মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজভবন আসার আমন্ত্রণ জানিয়েছেন ধনখড়। এরপর কোনও কারণবশত মুখ্যমন্ত্রী রাজভবন না আসেন, তাহলে সে কথা জনসমক্ষে জানাতে পারবেন তিনি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *