চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:
অন্ধ্র ব্যাঙ্ক ও কর্পোরেশন ব্যাঙ্কের সঙ্গে ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ও এলআইসি-র (LIC) একটি চুক্তি হয়েছে। এই চুক্তি অনুসারে এলআইসির পলিসিগুলো ব্যাঙ্কের মাধ্যমে বিতরণ করা হবে। আজ এই কথা জানানো হয়েছে সংস্থার তরফ থেকে।
সংযুক্তির ফলে তামিলনাড়ু ও কেরালায় ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ১২০১টি শাখা রয়েছে। ফলে এবার থেকে এইসব শাখার মাধ্যমে এলআইসি-র পলিসিগুলো গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়া হবে। এলআইসির সঙ্গে এই সংযুক্তির ব্যাপারে চেন্নাইয়ের ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়ার জেনারেল ম্যানেজার এম এইচ পদ্মনাভম এবং এলআইসি দক্ষিণ জোনের জোনাল ম্যানেজার কে কাদিরসন আশাবাদী যে এর ফলে এলআইসি-র পলিসিগুলো আরও উন্নত হবে।
এই সংযুক্তিকরণের ফলে এখন থেকে এলআইসি-র টার্ম ইন্স্যুরেন্স, পেনশন প্ল্যান, চিলড্রেন প্ল্যান্স, ইউলিপস এন্ডোমেন্ট টাইপ প্ল্যানসের মতো পলিসিগুলি ব্যাঙ্কের দ্বারা পরিচালিত হবে। তবে আপাতত এটা শুধু তামিলনাড়ু ও কেরলের জন্য চালু হয়েছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news