Breaking News
Home / TRENDING / সংঘর্ষের জেরে ক্লাস স্থগিত, মানতে নারাজ ইসলামিয়া কলেজ কর্তৃপক্ষ

সংঘর্ষের জেরে ক্লাস স্থগিত, মানতে নারাজ ইসলামিয়া কলেজ কর্তৃপক্ষ

ওয়েব ডেস্কঃ

জামিয়া মিলিয়া ইসলামিয়া কলেজে সংঘর্ষের একদিন পরে, বুধবার ক্লাস বন্ধ রাখার সিদ্ধান্ত নেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অন্যদিকে ছাত্ররা দাবি জানায়, শুধুমাত্র পরীক্ষার্থীদের কলেজে ঢোকার অনুমতি দেওয়া হচ্ছে। অন্য ছাত্রছাত্রীদের কলেজে ঢোকার অনুমতি দেওয়া হচ্ছে না।

খবর অনুযায়ী, ছাত্রছাত্রীরা অভিযোগ তোলে শনিবার পর্যন্ত তাঁদেরকে কলেজে আসতে না বলা হয়। জানানো হয়, ২১ ডিসেম্বর পর্যন্ত কলেজ বন্ধ থাকবে। তবে কিছুজনকে কলেজে ঢুকতে দেওয়া হচ্ছে। এ প্রসঙ্গে একজন ছাত্র বলেন, আমরা আজ কলেজে ঢোকার চেষ্টা করেছিলাম। কিন্তু অনুমতি দেওয়া হয়নি। কলেজ কর্তৃপক্ষ শুধুমাত্র পরীক্ষার্থীদের কলেজে ঢোকার অনুমতি দেবেন বলে জানিয়েছেন। তবে বিভিন্ন মহলে জামিয়া মিলিয়া কলেজে সংঘর্ষের পরেই ক্লাস বন্ধ নিয়ে প্রশ্ন উঠছে।

তবে এ প্রসঙ্গে ইসলামিয়া কলেজের অধ্যক্ষ ডঃ শেখ আজাজ বলেন, পরীক্ষার জন্য সমস্ত ক্লাস রুম ব্যবহার করা হচ্ছে। তাই কিছুদিনের জন্য ক্লাস বন্ধ রাখা হচ্ছে। পরীক্ষা শেষ হলে ক্লাস চালু করা হবে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *