নীল রায়।
দেশের আর্থিক সঙ্কট নিয়ে দিল্লিতে প্রতিবাদ সভার দিন পিছিয়ে দিল এআইসিসি (AICC)। প্রথমে ঠিক হয়েছিল ওই সভা হবে ৩০ নভেম্বর। তাতে তলব করা হয়েছিল, সব রাজ্যের প্রদেশ কংগ্রেস সভাপতি, পরিষদীয় দলনেতা ও সাংগঠনিক নেতাদের। কংগ্রেসের সব সাধারণ সম্পাদক, গণসংগঠনের প্রধান, রাজ্য সভাপতি, পরিষদীয় দলনেতাদের সঙ্গেবৈঠকের পরে সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল ঘোষণা করেছিলেন, ৩০ নভেম্বর ‘ভারত বাঁচাও র্যালি’র আয়োজন করা হবে। কিন্তু পরে তা পিছিয়ে করা হয়েছে আগামী ১৪ ডিসেম্বর। প্রথমে ঠিক ছিল আগামী ৩০ নভেম্বর আর্থিক সঙ্কট নিয়ে দিল্লির রামলীলা ময়দানে জনসভার হবে। ওই সভায় বিরোধী দলগুলিকেও শামিল করতে চেয়েছিলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। সেই মতো আমন্ত্রণ পাঠানো হয়েছিল। ঠিক ছিল দেশের আর্থিক সঙ্কট সহ রুটিরুজির সমস্যা নিয়ে রাজধানীর বুকে আন্দোলন করবে কংগ্রেস। কিন্তু এর মধ্যেই অযোধ্যা রায় ঘোষণায় বহু এলাকায় ১৪৪ ধারা জারি হওয়ায় জনসভা পিছিয়ে দেওয়া হয়েছে।
দলের এই কর্মসূচিতে যোগ দিতে পশ্চিমবঙ্গ থেকে কংগ্রেস নেতারা দিল্লি যাওয়ার তোড়জোড় শুরু করেছিলেন। আগামী ২৬ নভেম্বর থেকে শুরু হচ্ছে রাজ্য বিধানসভার শীতকালীন অধিবেশন। সেই অধিবেশন বাদ রেখেই দিল্লি যাচ্ছিলেন বিরোধী দলনেতা আব্দুল মান্নান (Abdul Mannan) ও কংগ্রেস পরিষদীয় দলের সদস্যরা। কিন্তু, সেই কর্মসূচি পিছিয়ে যাওয়ায় আপাতত বিধানসভার শীতকালীন অধিবেশনে যোগ দিতে পারবেন কংগ্রেস বিধায়করা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news