Breaking News
Home / TRENDING / জিয়াগঞ্জ হত্যাকাণ্ড নিয়ে রাজ্যপালের মন্তব্যে বেজায় চাপের রাজ্য সরকার

জিয়াগঞ্জ হত্যাকাণ্ড নিয়ে রাজ্যপালের মন্তব্যে বেজায় চাপের রাজ্য সরকার

নীল রায়।

রাজ্যপাল জগদীপ ধনখড়ের (Jagdeep Dhankhar) জিয়াগঞ্জ হত্যাকাণ্ড নিয়ে মন্তব্যের জেরে বেজায় অস্বস্তিতে পড়েছে রাজ্য সরকার। বৃহস্পতিবার সন্ধ্যায় আচমকাই প্রাক্তন ফুটবলার প্রদীপ বন্দ্যোপাধ্যায়কে (P K Banerjee) দেখতে তাঁর বাসভবনে যান রাজ্যপাল। সেখান থেকে বেরিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হন তিনি। রাজ্যপাল বলেন, “ঘটনার পর প্রশাসনের তরফে একটা বিবৃতি দেওয়া হল না। নীরবতাই বলে দিচ্ছে তদন্তের গতিপ্রকৃতি।” তিনি আরও বলেন, “আমার বুক ফেটে যাচ্ছে। মুর্শিদাবাদে একটা ভয়ঙ্কর খুন হয়েছে। মানবিকতাকে লজ্জায় ফেলে দিয়েছে। শিক্ষক, তাঁর স্ত্রী ও ৮ বছরের ছেলেকে খুন করা হয়েছে। অথচ এমন ঘটনার পরও কোনও প্রতিক্রিয়া দেয়নি রাজ্য প্রশাসন। আমি প্রশাসনের সঙ্গে কথা বলেছি। আবেদন করেছি, স্বচ্ছ তদন্ত করুন।”

আরএসএসের কর্মী ছিলেন মুর্শিদাবাদের জিয়াগঞ্জের খুন হওয়া শিক্ষক বন্ধু প্রকাশ পাল। আরএসএসের (RSS) পশ্চিমবঙ্গ শাখার কার্যবাহী (সম্পাদক) জিষ্ণু বসু দাবি করেছেন সঙ্ঘের সক্রিয় কর্মী ছিলেন তিনি। এই ঘটনায় টুইট করেছেন বিজেপির মুখপাত্র সম্বিত পাত্র (Sambit Patra) লিখেছেন, “এমন নৃশংস ঘটনা ঘটে গেল বাংলার বুকে। আমি শিউরে উঠেছি। আরএসএস কর্মী বন্ধু প্রকাশ পাল, তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী এবং ছোট্ট ছেলেকে নির্মম ভাবে খুন করা হয়েছে। এমন ঘটনার পরেও বাংলার বিদ্বজ্জনেরা চুপ।”

এসবের মাঝে রাজ্যপালের এহনে বিবৃতি রাজ্য সরকারকে বেজায় চাপে ফেলেছে। তড়িঘড়ি এদিন রাজ্যপালের বিবৃতির পাল্টা বিবৃতি দেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় (Partha chatterji)। তিনি বলেন, “প্রায় প্রতিনিয়তই রাজ্যপাল নিজের সাংবিধানিক পদের বাইরে গিয়ে মন্তব্য করছেন যা অত্যন্ত দুর্ভাগ্যজনক। রাজ্যের আইন-শৃঙ্খলা বিষয়ে রাজ্যের নির্বাচিত সরকারের। এক্ষেত্রে তিনি রাজ্যপালের পদে থেকে কোনও বিরূপ মন্তব্য করতে পারেন না। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে রাজ্যপালের মন্তব্য অভিসন্ধি মূলক বলেই আমরা মনে করছি।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *