Breaking News
Home / TRENDING / অসম্মানিত রাজ্যপাল! পাত্তা দিতে নারাজ পার্থ

অসম্মানিত রাজ্যপাল! পাত্তা দিতে নারাজ পার্থ

নীল রায়।

দুর্গাপুজোর কার্নিভালের (Carnival) অনুষ্ঠানে রাজ্যপাল জগদীপ ধনখড়ের অসম্মানিত হওয়ার মন্তব্যকে পাত্তা দিতে নারাজ তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার রাজ্যপাল অভিযোগ করেন, দুর্গাপুজোর কার্নিভালে তাঁকে আমন্ত্রণ জানিয়েও অসম্মানিত করেছে রাজ্য সরকার। তাঁর এমন অভিযোগে কান দিতে নারাজ বাংলার শাসক দল। মঙ্গলবার সন্ধ্যায় তৃণমূল ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় (Partha chatterji) পাল্টা প্রশ্ন করেন, “রাজ্যপাল কিছু বললেই আমাকে তার উত্তর দিতে হবে?” এর সঙ্গে তাঁর আরও সংযোজন, “রাজ্যপাল যেখানে সেখানে যা তা বলে যাচ্ছেন। তাতে আমাদের কান দেওয়ার কিছু নেই। রাজ্যপাল সাংবিধানিক পদ। উনি নিজের পদের গরিমা রক্ষা করলে আমাদের ভালো লাগবে।”

রাজ্যপাল ও তৃণমূল কংগ্রেস সরকারের বিবাদ রাজ্য রাজনীতিতে কোনও নতুন ঘটনা নয়। রাজভবনের বাসিন্দা হওয়ার সময় থেকেই জগদীপ ধনখড়ের সঙ্গে রাজ্য সরকারের সম্পর্ক ‘অম্ল মধুর’। নানা ইস্যুতে মন্তব্য করে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিড়ম্বনা বাড়িয়েছেন জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)। পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যপাল অভিযোগ করেছিলেন, “আমাকে এমন জায়গায় বসতে দেওয়া হয়েছিল যে কার্নিভালের অনুষ্ঠানই তিনি দেখতে পারিনি। সামনে কুড়ি বাইশ জন লোক ব্লক করে বসেছিলেন। আমাকে অনেক বার আসন বদলাতে হয়, ভাল করে অনুষ্ঠানটি দেখার জন্য”। এমন ঘটনায় তিনি যে অসম্মানিত বোধ করেছেন তাও গোপন করেননি রাজ্যপাল।

রাজ্যপালের এমন অভিযোগে পাত্তা দিতে নারাজ তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। বরং রাজ্যপালের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। জিয়াগঞ্জের হত্যাকাণ্ড প্রসঙ্গে রাজ্যপালের করা মন্তব্যকে হাতিয়ার করে পার্থ বলেন, “জিয়াগঞ্জের ঘটনার সময় তিনি যে মন্তব্য করেছিলেন তা থেকেই অনুমান করা যায় তিনি ঠিক কি বলতে চাইছেন।” তিনি আরও বলেন, “আর তাঁর থেকে কি রিপোর্ট নেবে কেন্দ্র। নিজের মন্তব্য করে তিনি বুঝিয়ে দিয়েছেন তিনি কতটা পক্ষপাতদুষ্ট।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *