নিজস্ব সংবাদদাতা।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) গিয়ে ছাত্রছাত্রীদের বাধার মুখে পড়লেন রাজ্যপাল জগদীপ ধনখড়। সোমবার কোর্টের বৈঠকে যোগ দিতে যাদবপুরে যান তিনি। কিন্তু গেটে ঢোকার মুখেই কালো পতাকা দেখানো হয় আচার্যকে। পাশাপাশি, ‘গো ব্যাক’ স্লোগান দেওয়া হয়। ছাত্র বিক্ষোভের জেরে গাড়ি থেকে নামতেই পারেননি রাজ্যপাল। মঙ্গলবার সমাবর্তন অনুষ্ঠান যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। ছাত্রছাত্রীদের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, বিশ্ববিদ্যালয়ের আচার্য তথা রাজ্যপাল জগদীপ ধনখড়ের (Jagdeep Dhankhar) হাত থেকে শংসাপত্র নেবেন না তাঁরা। গন্ডগোলের আশঙ্কায় রাজ্যপালকে আমন্ত্রণ জানাননি বিশ্ব বিদ্যালয় কর্তৃপক্ষ।
রাজ্যপাল জানিয়েছিলেন, এই সিদ্ধান্ত প্রত্যাহার করতে। তার ঠিক আগের দিন, আজ, সোমবার বিশ্ববিদ্যালয়ের কোর্ট মিটিংয়ে সভাপতিত্ব করতে বিশ্ববিদ্যালয়ে হাজির হন রাজ্যপাল। সেখানেই তাঁকে পড়তে হল ছাত্র বিক্ষোভের মুখে। কিন্তু অনড় মনোভাবের রাজ্যপাল শেষে যোগ দেন বিশ্ববিদ্যালয়ের বৈঠকে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news