Breaking News
Home / TRENDING / শক্তি প্রদর্শন বিজেপির ! গেরুয়া জনস্রোতের সাক্ষী রইল মহানগরী

শক্তি প্রদর্শন বিজেপির ! গেরুয়া জনস্রোতের সাক্ষী রইল মহানগরী

নিজস্ব সংবাদদাতা।

শহর কলকাতা হল গেরুয়াময় ! সপ্তাহের প্রথম দিনেই নাগরিক সংশোধনী আইনের সমর্থনের মিছিলে কার্যত শক্তি প্রদর্শন করল বিজেপি। মিছিলে হাজিরা ঠিক কত ? তা ঠাওর করে বলতে পারলেন না কেউ। সুবোধ মল্লিক স্কোয়ার থেকে দুপুর সওয়া দুটো নাগাদ থেকে শুরু হয় এই পদযাত্রা। হুড খোলা জিপের মাথায় বিজেপির কার্যকরী সভাপতি জগৎপ্রকাশ নাড্ডা ও সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়। রাজ্য নেতা দিলীপ ঘোষ ও মুকুল রায় হাঁটলেন। হাঁটলেন বাংলা থেকে নির্বাচিত প্রায় সমস্ত সাংসদ।

মিছিলের জৌলুস বাড়াতে গেরুয়া শিবিরের নেতাকর্মীরা হাজির করেছিলেন আদিবাসী নৃত্য, ছৌ, মুখোশ পরে নাচ, বাউল, কয়েকশ ঢাক, খোল, কর্তাল, দোতারা। এক কথায় বাংলা সংস্কৃতির সঙ্গে যুক্ত সবকিছুর মিশেল হল এই মিছিলে। মহানগরের ওপর দিয়ে যেন বয়ে চলল গেরুয়া স্রোত! শহর কলকাতায় বিজেপি তথা গেরুয়া শিবিরের এত বড় মিছিল এই প্রথম।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *