Breaking News
Home / TRENDING / অভিষেক পুত্রের মুখ দেখে রূপোর বাটি-চামচ উপহার দিলেন রাজ্যপাল

অভিষেক পুত্রের মুখ দেখে রূপোর বাটি-চামচ উপহার দিলেন রাজ্যপাল

সূর্য সরকার।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সদ্যজাত পুত্র আয়াংশ দেখে এলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। বুধবার বেলা ১২টা নাগাদ পার্ক স্ট্রিটের একটি বেসরকারি নার্সিংহোমে সস্ত্রীক আসনে রাজ্যপাল। অভিষেকের পুত্র সন্তান এবং তাঁর স্ত্রী রুজিরাকে দেখে সৌজন্য বিনিময় করে শারীরিক খোঁজখবর নেন। সদ্যোজাতকে দেখে রুপোর বাটি ও চামচ উপহার দিয়েছেন রাজ্যপাল। পরে বিকেলের দিকে প্রতি শুভেচ্ছা হিসেবে রাজভবনে মিষ্টিও পাঠান তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Avishek Banerjee)।

এমনিতেই রাজভবনের সঙ্গে সরকারপক্ষের ইস্যুভিত্তিক বৈরিতা চলছে। মাঝে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কালীপুজোর অনুষ্ঠানে রাজ্যপালের উপস্থিতি খানিকটা পরিবেশ স্বাভাবিক করেছো। বুলবুল পরিস্থিতি সামলাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকার প্রশংসার পুত্রসন্তান জন্মের পর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পুত্র সন্তানকে দেখতে যাওয়ার পর ক্ষেত্রে ঠান্ডা লড়াই‌ ইতি টানার বার্তা দিয়েছিলেন রাজ্যপাল, এমনটাই মত ওয়াকিবহাল মহলের। সেক্ষেত্রে হাসপাতালে ভর্তি থাকা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের​ স্ত্রী এবং সদ্যজাত পুত্র সন্তানকে দেখে সে একদিকে যেমন সৌজন্যের নজির গড়লেন রাজ্যপাল। পাশাপাশি তাহলে কি রাজ্য সরকার এবং রাজ্যপালের ঠান্ডা লড়াইয়ে​ সার্বিকভাবে দাড়ি পড়তে পারে! এমন জল্পনাও রাজনৈতিক মহলে।

যদিও বৃহস্পতিবার ফের কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়কে (Babul Supriyo) নামখানায় কালো পতাকা দেখানো নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন রাজ্যপাল। এমনকি তাকে কালো পতাকা দেখানোর পরিকল্পনা হয়েছিল বলে অভিযোগ করেছেন জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *