Breaking News
Home / TRENDING / রাজ্যে কোনও ডিটেনশন ক্যাম্প হচ্ছে না, বিবৃতি দিয়ে জানাল নবান্ন

রাজ্যে কোনও ডিটেনশন ক্যাম্প হচ্ছে না, বিবৃতি দিয়ে জানাল নবান্ন

ওয়েব ডেস্ক:

রাজ্যে কোনও ডিটেনশন ক্যাম্প হচ্ছে না, বিবৃতি দিয়ে জানাল নবান্ন। এদিন রাজ্য সরকারের স্বরাষ্ট্র দফতর স্পষ্ট করে দেয়, পশ্চিমবঙ্গে ডিটেনশন ক্যাম্পের জন্য জমি চিহ্নিত করার খবর অসত্য।

প্রসঙ্গত, রাজারহাট ও বনগাঁয় দু’টি ডিটেনশন ক্যাম্পের জন্য কেন্দ্র ও রাজ্য সরকার যৌথভাবে জমি চিহ্নিত করেছে বলে গত কয়েকদিন আগে যে খবর প্রকাশিত হয়েছিল তা অসত্য, সোমবার জানিয়ে দেওয়া হল। উল্লেখ্য, ডিটেনশন ক্যাম্পের খবর প্রকাশিত হওয়ার পরে বিষয়টিকে ইস্যু করে ময়দানে নামে বাম দলগুলি। এমনকী তৃণমূলের নাগরিকত্ব সংশোধনী আইন বিরোধী আন্দোলনের সততা নিয়েও প্রশ্ন তোলেন স্বয়ং সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র।

সোমবার এই ইস্যুতেই রাজারহাট নিউটাউন অঞ্চলে মিছিল করে বামেরা। মিছিল থেকে বাম নেতা সুজন চক্রবর্তী প্রশ্ন তোলেন, ‘তৃণমূলসত্যিই নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধী হলে রাজ্য সরকার ডিটেনশন ক্যাম্প তৈরি করছে কেন?’ তাঁর অভিযোগ, গোপনে বিজেপির সঙ্গে আঁতাঁত রয়েছে তৃণমূল।

এর পরই নবান্ন বিবৃতি দেয়, ‘পশ্চিমবঙ্গে কোথাও ডিটেশনশন ক্যাম্প হবে না। সেজন্য জমি চিহ্নিত করার খবরও সঠিক নয়। নিউটাউন ও বনগাঁয় ডিটেনশন ক্যাম্প তৈরির যে খবর প্রকাশিত হয়েছে তা ভুয়ো।’

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *