ওয়েব ডেস্ক:
নাগরিকত্ব সংশোধনী আইনের (Citizenship Amendment Act) প্রতিবাদে তাণ্ডব রাজ্যজুড়ে। পরিস্থিতি কতটা জটিল, কী ব্যবস্থা নিয়েছে রাজ্য সরকার, রিপোর্ট তলব হাইকোর্টের।
প্রসঙ্গত, অরাজকতার পরিস্থিতি তৈরি হয়েছে পশ্চিমবঙ্গের একাধিক অংশে। অবরোধ, অগ্নিসংযোগের জেরে বিপর্যস্ত যোগাযোগ ব্যবস্থা। এই পরিস্থিতিতে বুধবারের মধ্যে রাজ্যকে রিপোর্ট জমা দিতে নির্দেশ দিল আদালত।
জানা গিয়েছে, একটি জনস্বার্থ মামলার শুনানিতে অরাজক পরিস্থিতি সামলাতে আইন-শৃঙ্খলা নিয়ে কী পদক্ষেপ করা হয়েছে? তা জানতেই রাজ্যের কাছে রিপোর্ট তলব করেছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। উত্তরে সরকারি আইনজীবী বলেন, “সারা রাজ্যের আইন-শৃঙ্খলা রিপোর্ট এখনও এসে পৌঁছয়নি। রিপোর্ট সংগ্রহ হলে আদালতকে তা দিতে পারব।”
উল্লেখ্য, নাগরিকত্ব আইনের প্রতিবাদে সোমবারও রাজ্যের বিভিন্ন জায়গায় অশান্তি ছড়িয়েছে। বাতিল হয়েছে বহু ট্রেন। সূত্রের খবর, একদিনে রেলের প্রায় ১০০ কোটি টাকার সম্পত্তির ক্ষতি হয়ে গিয়েছে ইতিমধ্যে। এছাড়াও বাস পুড়িয়ে জাতীয় সড়ক অবরোধ করার মতো একাধিক ঘটনাও ঘটেছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news