সূর্য সরকার।
রাজ্য প্রশাসনের ওপর অনাস্থা প্রকাশ করে রাজ্যপাল জগদীপ ধনখড় নিরাপত্তার দায়িত্বে কেন্দ্রীয়বাহিনী। বৃহস্পতিবার জানা গিয়েছে রাজ্যপালের নিরাপত্তার জন্য মোতায়েন হচ্ছে সিআরপিএফের (CRPF) বাহিনী।এর আগে রাজ্য প্রশাসনের ওপর অনাস্থা প্রকাশ করে ভিক্টোরিয়া মেমোরিয়ালের (Victoria Memorial) নিরাপত্তার দায়িত্ব নিয়েছিল এই কেন্দ্রীয় বাহিনী। তারপর এবার রাজভবনের দায়িত্ব গেল সিআইএসএফের হাতে। জানা গিয়েছে রাজ্যপাল জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar) স্বতঃপ্রণোদিত ভাবে রাজ্য সরকারের কাছে আবেদন করেছিলেন। পাশাপাশি একই আবেদন করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে করেছিলেন রাজ্যপাল।
প্রথমে কেন্দ্রের তরফে প্রথমে কোনও পদক্ষেপ গ্রহণ করা হয়নি। রাজ্য সরকারের পক্ষ থেকে এই ব্যাপারে কোনও সিদ্ধান্ত নেয়নি। তারপরই তিনি ফের কেন্দ্রের দ্বারস্থ হন। এরপরই রাজভবন তথা রাজ্যপালের নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়েছে সিআইএসএফের হাতে। এমনটাই খবর রাজভবন সূত্রে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news