Breaking News
Home / TRENDING / রাজারহাট কোয়ারেন্টাইন সেন্টার ও বাঙুর কোভিড হাসপাতাল পরিদর্শন করলেন কেন্দ্রীয় প্রতিনিধিদল

রাজারহাট কোয়ারেন্টাইন সেন্টার ও বাঙুর কোভিড হাসপাতাল পরিদর্শন করলেন কেন্দ্রীয় প্রতিনিধিদল

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

করোনা ভাইরাসের (Coronavirus) সংক্রমণ রুখতে হাসপাতালগুলি পরিদর্শন করল অন্তঃরাজ্য কেন্দ্রীয় প্রতিনিধি দল। বৃহস্পতিবার প্রথমে রাজারহাটের কোয়ারেন্টাইন সেন্টার দেখতে চান তারা। পরে এম আর বাঙুর কোভিড হাসপাতাল পরিদর্শনে আসে কেন্দ্রীয় প্রতিনিধি দল। রাজ্যের স্বাস্থ্যকর্তাদের সঙ্গে নিয়ে এ দিন সকালে রাজারহাট কোয়রান্টিন সেন্টার পরিদর্শন করলেন তাঁরা। বুধবার রাজ্যকে যে তালিকা দিয়েছিলেন কেন্দ্রীয় প্রতিনিধিরা, সেই তালিকা অনুযায়ী কলকাতা, হাওড়া ও পূর্ব মেদিনীপুরের বিভিন্ন সংক্রমিত এলাকা ঘুরে দেখার কথা এই প্রতিনিধি দলের।

এদিন সকাল ১০টা নাগাদ রাজ্যের স্বাস্থ্য দফতরের শীর্ষ আধিকারিকদের সঙ্গে রাজারহাট কোয়রান্টিন সেন্টার পরিদর্শনে যায় প্রতিনিধিরা। পার্সোনাল প্রটেকশন ইকুইপমেন্ট (PPE) পরে সেখানে ঢোকেন তাঁরা। প্রায় দেড় ঘণ্টা ওই হাসপাতালে ছিলেন তাঁরা। সেখানে কোয়রান্টিনে থাকা ব্যক্তিদের সঙ্গে কথা বলার পাশাপাশি চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে, কোনও সমস্যা হচ্ছে কি না, সেই সব বিষয়ে জানতে চান কেন্দ্রীয় প্রতিনিধিরা। এর পর রওনা দেন বাঙুর হাসপাতালের উদ্দেশে। তিনদিন টানাপোড়েন এরপর চতুর্থ দিন কেন্দ্রীয় প্রতিনিধি দল করোনা সংক্রমণের জন্য তৈরি হাসপাতালগুলিতে পরিদর্শনের সুযোগ পেল।

পাশাপাশি হাসপাতালে করোনা ভাইরাসে আক্রান্ত ও সন্দেহজনক রোগীদের দেখভালের দায়িত্বে থাকা চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গেও বৈঠক করেন তাঁরা। বাঙুর হাসপাতালকে কোভিড-১৯ হাসপাতাল হিসাবে করা হয়েছে। সেখানে গিয়ে করোনা ভাইরাস পজিটিভ এবং শ্বাসকষ্ট, জ্বরের মতো করোনার উপসর্গ থাকা করোনা সন্দেহভাজনরা ভর্তি রয়েছেন এই হাসপাতালে। হাসপাতালে কত জন ভর্তি রয়েছেন, আইসিএমআর (ICMR) এবং রাজ্য স্বাস্থ্য ভবনের গাউডলাইন মেনে সেখানে সব কিছু হচ্ছে কিনা, তা খতিয়ে দেখেন কেন্দ্রীয় প্রতিনিধিরা। 

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *