Breaking News
Home / TRENDING / কার্নিভালে আমাকে অপমান করা হয়েছে, মুখ্যমন্ত্রীর সৌজন্য নিয়ে প্রশ্ন তুললেন রাজ্যপাল

কার্নিভালে আমাকে অপমান করা হয়েছে, মুখ্যমন্ত্রীর সৌজন্য নিয়ে প্রশ্ন তুললেন রাজ্যপাল

নীল রায়।

রাজ্য সরকার আয়োজিত দুর্গাপুজোর কার্নিভাল অনুষ্ঠানে অসম্মানিত হয়েছেন রাজ্যপাল জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)। মঙ্গলবার এমনটাই অভিযোগ করলেন তিনি। জগদীপ ধনখড় বলেন, “আমাকে এমন জায়গায় বসতে দেওয়া হয়েছিল যে কার্নিভালের অনুষ্ঠানই তিনি দেখতে পারিনি। সামনে কুড়ি বাইশ জন লোক ব্লক করে বসেছিলেন। আমাকে অনেক বার আসন বদলাতে হয়, ভাল করে অনুষ্ঠানটি দেখার জন্য”।

এ প্রসঙ্গে রাজ্যপালের প্রশ্ন, “রাজ্যের প্রথম নাগরিককে যে ভাবে আলাদা করে বসিয়ে কোণঠাসা করা হয় তা দুঃখজনক শুধু নয়, লজ্জাজনকও বটে।” তিনি আরও বলেন, “এটা কী সৌজন্য? রাজ্যপালের পদ হল সাংবিধানিক পদ। পদেরই মাহাত্ম, ব্যক্তি সেখানে বড় নয়। তাঁর সঙ্গে কি এমন আচরণ করা যায়?”

প্রসঙ্গত, রাজ্যপাল পদে দায়িত্ব নেওয়ার পর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরকারের সঙ্গে নানা ইস্যুতে সংঘাত হয়েছে জগদীপ ধনকড়ের। কখনও আহত বিজেপি সাংসদ অর্জুন সিংকে হাসপাতালে দেখতে যাওয়া নিয়ে। কখনও আবার যাদবপুরের ছাত্র বিক্ষোভে আটকে পড়া কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়কে রাজ্যপালের উদ্ধার করে যাওয়া নিয়ে। সম্প্রতি জিয়াগঞ্জে একই পরিবারের ৩ সদস্য নিহত হওয়ার ঘটনায় রাজ্য প্রশাসনের দিকে আঙ্গুল তুলেছিলেন রাজ্যপাল। তা নিয়েও সম্মুখসমর হয়েছিল রাজভবন-নবান্নের। এবার কার্যত এক কদম এগিয়ে সরাসরি মুখ্যমন্ত্রীর সৌজন্যতা নিয়ে প্রশ্ন তুলে দিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *