Breaking News
Home / TRENDING / চাপে পড়ে শিক্ষকদের বেতন বাড়ালো সরকার

চাপে পড়ে শিক্ষকদের বেতন বাড়ালো সরকার

সূর্য সরকার।

দীর্ঘদিনের আন্দোলনের জয় হল অবশেষে। বেতন বাড়ল প্রাথমিক শিক্ষকদের। বৃহস্পতিবার নজরুল মঞ্চের সভায় যা ঘোষণা করেছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। শুক্রবার সেই মাফিক নির্দেশিকা জারি করে দিল সরকার।
প্রশিক্ষিত ও প্রশিক্ষণহীন প্রাথমিক শিক্ষকদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হল। নির্দেশিকা অনুসারে, প্রশিক্ষিত প্রাথমিক শিক্ষকদের গ্রেড পে ২৬০০ টাকা থেকে বাড়িয়ে ৩৬০০ টাকা। প্রশিক্ষণহীন প্রাথমিক শিক্ষকদের গ্রেড পে ২৩০০ টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ২৯০০ টাকা। ১ অগাস্ট থেকেই এই নতুন গ্রেড পে কার্যকর করা হবে বলে জানিয়েছে নবান্ন। শিক্ষামন্ত্রীও অর্ডারের কপি নিজের ফেসবুুকে আপলোড করে দেন।

বৃহস্পতিবার নজরুল মঞ্চে প্রাথমিক শিক্ষকদের অনুষ্ঠানে গিয়ে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেছিলেন, ইতিমধ্যেই সরকার গ্রেড পে ৩২০০ টাকা করার সুপারিশ করেছে অর্থমন্ত্রকের কাছে। চেষ্টা করা হচ্ছে সেটা আরও বাড়িয়ে ৩৬০০ টাকা করা যায় কিনা। গতকালের শিক্ষামন্ত্রীর ঘোষণার পর আজ নির্দেশিকা জারি করে দিলো নবান্ন।
শেষমেষ, প্রাথমিক শিক্ষকদের আন্দোলন –  অনশনের কাছে হার মানতে বাধ্য হল সরকারকে।

বিকাশ ভবনের সামনে দীর্ঘদিন ধরেই গ্রেড পে বাড়ানোর দাবিতে আন্দোলন করছিলেন তারা। দিলীপ ঘোষ থেকে সোমেন মিত্র কিংবা সুজন চক্রবর্তী থেকে আব্দুল মান্নান, বিজেপি – কংগ্রেস –  সিপিএম সব বিরোধী রাজনৈতিক দল শিক্ষকদের আন্দোলনের পাশে দাঁড়িয়েছিল। এমনকি অনশন মঞ্চে গিয়ে তাদের সঙ্গে দেখা করেন অপর্ণা সেন থেকে শুরু করে বিজেপিপন্থী টলি-তারকারাও। চাপ বাড়ছিল সরকারের ওপর পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে অস্বস্তি আর বাড়াতে চায়নি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। তাই তড়িঘড়ি সিদ্ধান্ত কার্যকর করা হল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *