প্রসেনজিৎ মাহাতো:
গা হিম করা ঘটনা। আচমকাই আর্সেনাল তারকা মেসুট ওজিলের গাড়িতে আক্রমণ চালায় কিছু দুষ্কৃতী। সঙ্গে ছিলেন আর্সেনালের এক ফুটবলার। প্র্যাক্টিস থেকে ফেরার সময় হঠাৎ তাঁদের গাড়ির কাচের ওপর ইট বৃষ্টি শুরু করে দুষ্কৃতীরা। তাঁদের হাতে ছুরিও ছিল। ওজিলরা সাহসিকতার পরিচয় দেন। তাঁরাও গাড়ি থেকে নেমে পাল্টা তেড়ে যান দুষ্কৃতীদের দিকে। পালিয়ে যায় দুষ্কৃতীরা।
আর্সেনালের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, দুই ফুটবলারই সুস্থ আছেন। লন্ডন পুলিশ জানিয়েছে, ডাকাতির জন্যই এই কাজ। যদিও এখনও কেউ ধরা পড়েনি। দুষ্কৃতিদের মুখ ঢাকা ছিল হেলমেটে। ওজিলরা যদিও প্রথম ফুটবলার নন যাঁদের ওপর লন্ডনের রাস্তায় এই ধরনের আক্রমণ আগেও হয়েছে অন্য ক্রীড়াবিদদের উপর।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news