Breaking News
Home / TRENDING / ভাঙা সম্পর্ক জোড়া লাগাতে ভাটপাড়ায় পতাকা ছাড়াই মিছিলে সোমেন-বিমান

ভাঙা সম্পর্ক জোড়া লাগাতে ভাটপাড়ায় পতাকা ছাড়াই মিছিলে সোমেন-বিমান

নীল রায়।‌

ভাঙা সম্পর্ক জোড়া লাগাতে এবার পতাকা ছাড়াই ভাটপাড়ায় একসঙ্গে পা মেলালেন সোমেন মিত্র ও বিমান বসুরা। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী শুক্রবার বিকেল তিনটে নাগাদ ভাটপাড়ায় মিছিল করেন কংগ্রেস ও বামফ্রন্টের নেতারা। বাম বা কংগ্রেস, কোনও পক্ষই এদিনের মিছিলে নিজেদের ঝান্ডা ব্যবহার করেনি। ‌ কেবলমাত্র প্লাকার্ডে ব্যারাকপুর এলাকায় শান্তি ফেরানোর দাবি ছিল মিছিলে প্রধান উদ্দেশ্য। মিছিল শেষে এক পথসভায় বক্তৃতা করেন দু’দলের নেতারা। যদিও, দিন পনেরো আগেই ব্যারাকপুর পুলিশ কমিশনারেটকে বাম কংগ্রেস নেতারা শান্তি ফেরানোর দাবি জানিয়েছিল। কিন্তু ১৫ দিন হয়ে গেলে ব্যারাকপুর শিল্পাঞ্চলে শান্তি না ফেরায়, এদিন মিছিল করে ব্যারাকপুর কমিশনারেটের ডেপুটেশন জমা দেন বাম ও কংগ্রেসের প্রতিনিধিরা।

২০১৬ সালের বিধানসভা ভোটে জোট করেও ধরাশায়ী হয়েছিল বামফ্রন্ট – কংগ্রেস। তারপর বেশকিছু কর্মসূচিতে একসঙ্গে কংগ্রেসের নেতারা অংশ নিলেও, নির্বাচনী সমঝোতা হয়নি। লোকসভা ভোটের আগে দু’পক্ষের অনড় মনোভাবের কারণে ভেস্তে যায় জোট প্রক্রিয়া। এমনকি জোট ভাঙার দায় প্রসঙ্গে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু অর্থের খেলা থাকার অভিযোগে ব্যাপক চটেছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। কিন্তু এদিনের মিছিলে সেই দূরত্ব ঘুচিয়ে পরস্পরের হাত ধরেই তাদের পথ হাঁটতে দেখল ভাটপাড়া। এই মিছিলে সোমেন- বিমান ছাড়াও হাঁটলেন আর এস পি নেতা সুকুমার ঘোষ, ফরওয়ার্ড ব্লকের নেতা নরেন চট্টোপাধ্যায়, সিপিআই নেতা মঞ্জু কুমার মজুমদার প্রমুখ।

সম্প্রতি অবশ্য কংগ্রেসের পশ্চিমবঙ্গের পর্যবেক্ষক তথা এআইসিসি নেতা গৌরভ গোগোই সোমেন মিত্রকে পাশে বসিয়ে বামেদের সঙ্গে জোট করার বার্তা দিয়েছেন। সিপিএম, সিপিআই, আরএসপি ও ফরওয়ার্ড ব্লকের মত দলগুলো এবার আর অনড় মনোভাব না দেখি পরিস্থিতি বিবেচনা করে জোটের পথেই হাঁটতে চাইছে। মনে করা হচ্ছে ভাটপাড়ার ভূমি থেকে হাত কাস্তে জোটের অস্ত্রে শান দেওয়ার কাজ শুরু হল।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *