নীল রায়।
রাজ্যপাল বনাম রাজ্য সরকারের লড়াইয়ে বিরাম নেই! এবার সংঘাত হেলিকপ্টার নিয়ে। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজভবন থেকে জারি করা লিখিত বিবৃতিতে বলা হয়েছে, ফারাক্কা থেকে রাজ্যপালের যাওয়ার কথা বীরভূম সার্কিট হাউজে। সেখান থেকে বর্ধমান সার্কিট হাউজ হয়ে রাত ১০টায় রাজভবনে ফেরার কথা। তাই ভোর ৫টায় হেলিকপ্টার চাওয়া হয়েছিল। কিন্তু সরকার এই বিষয়ে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত কোনও জবাব আসেনি বলে অভিযোগ করা হয়েছে। বিবৃতিতে লেখা হয়েছে, একদিনে ৩০০ কিলোমিটার যাতায়াত করা যথেষ্ট কঠিন। তাই হেলিকপ্টার চাওয়া হয়েছিল। বিবৃতিতে বলা হয়েছে, সরকার জানিয়েছে হেলিকপ্টার দেওয়ার মতো পরিস্থিতি নেই।

রাজ্যপালের এমন অভিযোগে বিরুদ্ধে মুখ খুলেছেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya)। তিনি বলেন, “মুখ্যমন্ত্রী হেলিকপ্টার নিয়ে বুলবুল বিধ্বস্ত এলাকায় গিয়েছিলেন। আমরা জানতে চাই রাজ্যপালের কেন হেলিকপ্টার লাগবে? এটা তো মানুষের টাকা!” চন্দ্রিমা বলেন, “রাজ্যপাল যতটা না রাজ্যপালের কাজ করছেন তার চেয়ে বেশি রাজনৈতিক নেতা হিসেবে কাজ করছেন। এটা অত্যন্ত দুঃখজনক।”
ঘটনাচক্রে এদিনই নাম না করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নবান্নে সাংবাদিক সম্মেলনে রাজ্যপালকে বিজেপির মুখপাত্র বলে আক্রমণ করেন। সপ্তাহ খানেক আগে তৃণমূল ভবনে এক সাংবাদিক সম্মেলনে রাজ্যপালকে ‘বিজেপি পার্টি ম্যান’ আখ্যা দিয়েছিলেন তিনি। সেই আক্রমণে এদিন অবিরাম দিলেন না মুখ্যমন্ত্রী। এবং তার পাল্টা দিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়ও (Jagdeep Dhankhar)।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news