Breaking News
Home / TRENDING / হুগলির বৈদ্যবাটির সুরজিৎ চেনতালা থেকে মুক্তি পেল শিশু দিবসে

হুগলির বৈদ্যবাটির সুরজিৎ চেনতালা থেকে মুক্তি পেল শিশু দিবসে

প্রসেনজিৎ ধর:

 

বন্দী শৈশব! পায়ে চেন তালা দিয়ে বেঁধে রাখা হয়েছে এক বালককে, আধিকারীকদের নিয়ে পরিদর্শনে বেরিয়ে এই দৃশ্য দেখতে পেলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট অভিনন্দা মুখোপাধ্যায়। 

 

অঙ্গনওয়াড়ি কেন্দ্র, প্রাথমিক স্কুল থেকে সরকারী উপভোক্তাদের সুযোগ সুবিধা দেখতে মহা পরিদর্শন শুরু করেছে হুগলি জেলা প্রশাসন। বৈদ্যবাটি পুর এলাকায় সেই পরিদর্শন করছিলেন শ্রীরামপুর মহকুমা প্রশাসনের আধিকারীকরা। শিশু দিবসে এহেন দৃশ্য দেখে কাতর হলেন শ্রীরামপুর মহকুমা প্রশাসনের আধিকারীকরা। কি ব্যপার, কেন বালককে বেঁধে রাখা হয়েছে? 

খোঁজ নিয়ে জানা যায় শেওড়াফুলি মুখার্জী পাড়ার বছর বারোর বালকের নাম সুরজিৎ মালিক। তার মা বাবার খোঁজ নেই। ঠাকুমার কাছে থাকে সে। মানসিক ভারসাম্যের অভাব থাকায় যেখানে সেখানে চলে যায় তাই তাকে লোহার চেন তালা দিয়ে আটকে রাখা হয়। তার ঠিকমত চিকিৎসাও হয় না। জেলা চাইল্ড লাইনে জানানো হয়। চাইল্ড প্রটেকশান অফিসারকেও খবর দিয়ে সুরজিতের চিকিৎসা সহ অন্যান্য ব্যবস্থা করতে বলেন মহকুমা শাসক তনয় দেব সরকার। শিশু দিবসে বন্দি দশা ঘুচে মুক্ত আকাশ পেল সুরজিৎ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *