Breaking News
Home / TRENDING / ফিরিয়ে আনা হচ্ছে স্টাফ সিলেকশন কমিশন, বিরোধীদের প্রশ্নের মুখে সরকারী সিদ্ধান্ত

ফিরিয়ে আনা হচ্ছে স্টাফ সিলেকশন কমিশন, বিরোধীদের প্রশ্নের মুখে সরকারী সিদ্ধান্ত

সূর্য সরকার।

ফিরছে স্টাফ সিলেকশন  কমিশন। আসছে নতুন বিল। বৃহস্পতিবার বিধানসভায় পেশ হবে এই বিল। মূলত, আগে ছিল পাবলিক সার্ভিস কমিশন। তবে সেখানে গ্রুপ ডি’র জন্য লোক নেওয়ার বা পরীক্ষার নেওয়ার কোনও নিয়ম ছিল না।‌ গ্রুপ ডি’র জন্য বিভিন্ন সময়ে এমপ্লয়মেন্ট  এক্সচেঞ্জের মধ্যে দিয়ে লোক নেওয়া হত। পরবর্তী সময়ে গ্রুপ ডি’র এত পদে লোক নিতে ২০১১ সালে তৈরি হয় ওয়েস্ট বেঙ্গল স্টাফ সিলেকশন কমিশন। কিন্তু, তারপর ২০১৭ সালে এই কমিশন তুলে দেয় সরকার। অভিযোগ ছিল, পরিকাঠামো ভালো ছিল না বলে সঠিকভাবে কাজ করতে পারছিল না এই কমিশন। আবার ২০১১-১৭ সালের মধ্যে এই কমিশনের মাধ্যমে গ্রুপ ডি পদে যে চাকরি হয়েছিল, সেই নিয়োগ নিয়েও বিতর্ক হয়েছিল। কমিশন তুলে আবার তা ফিরিয়ে আনা নিয়ে বিরোধীদের ব্যাপক সমালোচনার মুখে পড়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার।

আবার ফের সেই স্টাফ সিলেকশন কমিশন গঠন করছে রাজ্য। গ্রুপ ডি ‘র চাকরি দেওয়া হবে এই কমিশনের মাধ্যমে। বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী সরকারের এই কাজকে ‘পাগলের কাজকর্ম ‘  বলে কটাক্ষ করেছেন। তিনি বলেছেন , ”  পাগলামো চলছে। একটা কমিশন চালু করলাম। আবার বললাম সেটা ভালো না তাই তুলে দিলাম। আবার এখন বলছি এটাই ভালো ছিল তাই আবার সেই কমিশন ফিরিয়ে নিয়ে আসছি পাগলের সরকার চলছে।” কংগ্রেস পরিষদীয় দলের মুখ্য সচেতক মনোজ চক্রবর্তী বলেন, “কখন কোন আইন আনা হচ্ছে আর কখন কোন আইন তুলে দেওয়া হচ্ছে তা সরকার নিজেই জানে না। আজ যেটা হচ্ছে সেটা হয়তো কাল থাকবেন, আবার কাল যেটা হবে সেটা হয়তো আজ থাকবে না। এভাবেই সরকার চলছে। রাজ্যের মানুষ বুঝে গিয়েছেন এদের মেয়াদ আর কতদিন।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *