Breaking News
Home / TRENDING / ফের শাস্ত্রী হলেন বিরাটদের কোচ

ফের শাস্ত্রী হলেন বিরাটদের কোচ

প্রসেনজিৎ মাহাতো: 

 

জল্পনার অবসান।

বিরাট কোহালিদের হেড কোচ হিসেবে ফের থেকে গেলেন রবি শাস্ত্রীই। শুক্রবার ক্রিকেট অ্যাডভাইসরি কমিটি ঘোষণা করল, ২০২১ সাল পর্যন্ত শাস্ত্রী থাকবেন ভারতীয় দলের কোচ।  শাস্ত্রীর সঙ্গে হেড কোচের দৌড়ে ছিলেন আরও পাঁচ জন। ইন্টারভিউয়ের জন্য এ দিন তাঁদেরও ডাকা হয়েছিল। ইন্টারভিউয়ের আগেই নাম তুলে নেন ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন তারকা ফিল সিমন্স। লালচাঁদ রাজপুত, রবিন সিংহ ও মাইক হেসন সশরীরে হাজির  ছিলেন মুম্বইয়ে। প্রায় চল্লিশ মিনিট ধরে সাক্ষাৎকার দেন লালচাঁদ রাজপুত। তিনি আত্মবিশ্বাসী, জানিয়েও যান।

টম মুডির সাক্ষাৎকার নেওয়া হয়। পাঁচ জনের সাক্ষাৎকার নেওয়ার পরে সাংবাদিক বৈঠকে শাস্ত্রীর নাম জানিয়ে দেন কপিল। বিশ্বকাপজয়ী ভারত অধিনায়ক বলেন, ‘‘তীব্র লড়াই হয়েছে টম মুডি, মাইক হোসেন ও রবি শাস্ত্রীর মধ্যে। শেষ পর্যন্ত শাস্ত্রীকেই কোচ হিসেবে আমরা নির্বাচন করেছি ।’’ 

 

কোচ হওয়ার দৌড়ে শাস্ত্রী এগিয়েছিলেন। তিনিই যে ফের কোচ হবেন, তা জানা ছিল। তাতে  কোনও চমক নেই। দু’বছর আগের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালের পরে শাস্ত্রীকে কোচ করা হয়। ২০১৭ সালের পর থেকে ভারত ২১টি টেস্ট ম্যাচ খেলেছে। তার মধ্যে ১৩টি ম্যাচেই ভারত জিতেছে। শাস্ত্রীর কোচিংয়ে খেলা ৩৬ টি টোয়েন্টি ম্যাচের মধ্যে ২৫ টি ম্যাচেই জিতেছে টিম ইন্ডিয়া। ৬০টি ওয়ানডে-র মধ্যে ৪৩ টিতেই ভারতীয় দল জিতেছে।

 

ওয়েস্ট ইন্ডিজের যাওয়ার আগে  জানিয়েছিলেন, তাঁর সঙ্গে শাস্ত্রীর বোঝাপড়া ভাল। কলকাতায় এসে কপিলও জানিয়েছিলেন, কোচ নির্বাচনের ক্ষেত্রে কোহালির বক্তব্যকেও গুরুত্ব দেওয়া হবে। ফলে শাস্ত্রীর দিকেই ছিল সবার সমর্থন। সেই মতোই শাস্ত্রীকে আবার কোচের সিংহাসন ফিরিয়ে দেওয়া হল। 

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *