ওয়েব ডেস্ক
গোরক্ষপুরকাণ্ডে গ্রেফতার দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক কাফিল খান। শনিবার সকালে কাফিল খানকে গ্রেফতার করে উত্তরপ্রদেশ স্পেশাল টাস্ক ফোর্স। শুক্রবার গোরক্ষপুরের একটি আদালত কাফিল খান সহ ৬ জনের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করে। পুলিশ সূত্রের খবর, দীর্ঘদিন ধরে অত্মগোপন করেছিলেন কাফিল। শনিবার গোপন সূত্রে খবর পেয়েই উত্তরপ্রদেশের স্পেশাল টাস্ক ফোর্স গ্রেফতার করে কাফিল খানকে। গ্রেফতারির খবর জানিয়েছেন ডিআইজি এসটিএফ মনোজ তিওয়ারি। অভিযুক্তের তালিকায় রয়েছে হাসপাতালে যে ভেন্ডর লিকুইড অক্সিজেন সরবরাহ করত তার ডিরেক্টরের নামও। অপরদিকে, ইতিমধ্যেই ঘটনায় গ্রেফতার হয়েছেন বিআরডি মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল রাজীব মিশ্র ও তাঁর স্ত্রী পূর্ণিমা শুক্লা। উল্লেখ্য, গত ১০ ও ১১ অগাস্টের মধ্যে গোরক্ষপুরের বিআরডি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে অক্সিজেনের অভাবে মৃত্যু হয় ৩০টিরও বেশি শিশুর। এরপরেই মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দেন।
লাইক শেয়ার ও মন্তব্য করুন
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news