ওয়েব ডেস্ক
আজ ইদ-উল জোহা। কোরবানির এই ইদে সকাল থেকেই বিভিন্ন মসজিদে মসজিদে চলছে বিশেষ প্রার্থনা। দেশবাসীকে ইদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। ইদ উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রীরাও। শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। ইদ উপলক্ষ্যে দিল্লির জামা মসজিদ সহ বিভিন্ন মসজিদে প্রার্থনা করে খুশীতে মেতে উঠেছেন ধর্মপ্রাণ ইসলাম ধর্মাম্বলম্বী মানুষ। একে অপরকে শুভেচ্ছা জানাচ্ছেন তাঁরা। কলকাতার রেড রোড, টিপু সুলতান মসজিদ, নাখোদা মসজিদ সহ সব জায়গাতেই ইদের নামাজে অংশ নেন অসংখ্য মানুষ। অপরদিকে, দিল্লির পাঁজা শরিফ দরগায় ইদের নামাজে অংশ নেন কেন্দ্রীয় মন্ত্রী মুখতার আব্বাস নকভি।
লাইক শেয়ার ও মন্তব্য করুন
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news