নীল বণিক :
মুখ্যমন্ত্রীর ললিপপে চিড়ে ভেজেনি জিএনএলএফ প্রধান মন ঘিসিংয়ের! পাহাড়ে বিনয় তামাং ও অনিত থাপা জুটি রাজ্য সরকারের সঙ্গে সহমত হয়ে কাজ করছে। কিন্তু মন ঘিসিংয়, অনিত থাপাদের উল্টো পথেই হাঁটছেন। যত দিন যাচ্ছে পাহাড়ে একটু একটু করে নিজের মাটি শক্ত করছে জিএনএলএফ। গোর্খা আবেগকে ফের সামনে রেখে দলকে ফের শক্তিশালী করতে উঠে পড়ে লেগেছে জিএনএলএফ কর্মীরা। সকাল সকাল পাহাড় জুড়ে কয়েকশো কর্মী সুবাস ঘিসিংয়ের ছবি নিয়ে রাস্তাতে নামেন। তারপরেই শুরু হয দেওয়াল লিখন। গোটা পাহাড় জুড়ে অন্তত একশো জায়গাতে মন ঘিসিংয়ের কর্মীরা লেখেন গোর্খাহিলে আপনাকে স্বাগত। তাদের এই রাজনৈতিক সক্রিয়তা প্রমান করে গোটা পাহাড় জুড়ে গোর্খা আবেগকে কাজে লাগিয়ে খোয়া যাওয়া জমি ফিরে পেতে চাইছেন প্রয়াত সুবাস ঘিসিংয়ের পুত্র। একবার হারান জমি ফিরে পেলে কে বলতে পারে ফের স্বমহিমায় ফিরবে না জিএনএলএফ ?
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news