নিজস্ব সংবাদদাতা :
এ কী করলেন প্রধানমন্ত্রী! সচিন তেন্ডুলকর, কপিল দেব, রবি শাস্ত্রী, নিদেন পক্ষে নভজোৎ সিংহ সিধুও তো ছিলেন! তাঁদের বাদ দিয়ে কিনা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী এইচডি কুমারস্বামীকে ফিটনেস চ্যালেঞ্জ দিয়ে বসলেন নরেন্দ্র মোদি! নিন্দুকেরা বলছে কর্নাটকে তীরে এসে তরী ডুবে যাওয়া মনে মনে মেনে নিতে পারেননি মোদি। নাহলে ‘এমন ভুল’ কখনও করেন প্রধানমন্ত্রী! যে কুমারস্বামী মুখ্যমন্ত্রী হওয়ার পর শুধুই পদে পদে হোঁচট খাচ্ছেন। এই দাঁড়িয়ে আছেন তো এই মনে হচ্ছে সব্বাইকে নিয়ে হুড়মুড়িয়ে পড়ে যাবেন, তাঁকে ফিটনেস চ্যালেঞ্জ দেওয়ার মানে কী! এমনিতেই কর্নাটকে জোড়া তাপ্পি দেওয়া জোট সরকারকে সুস্থ্যভাবে ৫ বছর টিকিয়ে রাখবেন কি করে তা নিয়ে কম কসরত করতে হচ্ছে না কুমারস্বামীকে। তার ওপর ফিজিকাল ফিটনেস চ্যালেঞ্জটা! এটা যে প্রধানমন্ত্রীর তরফে তাঁর রাজনৈতিক বন্ধুকে দেওয়া ‘মেটাফরিক্যাল’ চ্যালেঞ্জ তা বুঝতে নিশ্চয় অসুবিধা হয়নি দেবেগৌড়া তনয়ের। এখন কী করবেন কর্নাটকের মুখ্যমন্ত্রী? একদা অভিনেত্রী তরুনী স্ত্রীর থেকে ফিটনেস টিপস নেবেন? নাকি চমকপ্রদ কোনও ফিটনেস রেজিম শেয়ার করবেন? আরও বড় প্রশ্ন, তিনি কার দিকে পরবর্তী চ্যালেঞ্জ ছুঁড়ে দেবেন? বর্তমানে কুমারস্বামীর যা অবস্থা, তাতে এই ‘গোল’টা হজম করে আবারও কোনও রাজনীতিকের দিকে ফিটনেস চ্যালেঞ্জ ছুঁড়ে দেবেন বলে মনে হয় না। সেক্ষেত্রে কোনও কন্নড় অভিনেতা/ অভিনেত্রীর দিকে চ্যালেঞ্জ পাস করাটা তাঁর পক্ষে ‘সেফ সাইড’ হবে। তবে এই চ্যালেঞ্জ এর উত্তরের অপেক্ষায় আপাতত সকলেই।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news