Breaking News
Home / TRENDING / কয়েকদিন কি করে চলবে? করোনার চেয়েও বেশি আতঙ্ক এখন এটাই সোনাগাছিতে

কয়েকদিন কি করে চলবে? করোনার চেয়েও বেশি আতঙ্ক এখন এটাই সোনাগাছিতে

ডম্বরুপাণি উপাধ্যায় :

চুম্বনে করোনা কাঁটা।
তাই সংযম।
কিন্তু চুম্বন যাদের পেশার অঙ্গ?
তাদের পেটে পড়েছে টান।
দোলের রং হোলির নেশা কত রসিকের চোখেই এখনও লেগে থাকার কথা।
কিন্তু কই?
লেগে যদি থাকেও তাদের তো দেখা নেই।
হোলি পরবর্তী রবিবারে ব্যবসা ভাল হবার কথা, কিন্তু কোথায় কি?

 

এশিয়ার বৃহত্তম লাল বাতি অঞ্চলে করোনার কালো ছায়া রবিবারের বিকেলে। ফাঁকা, শুনশান।
বারো হাজার মেয়ের বাস সোনাগাছিতে। তাদের বেশিরভাগই ঘরে তুলেছে আগল। এ এক আজব আইসোলেসন! রোজগারের মাথা খেয়ে তারা আটকাতে চাইছে করোনা। আর যারা মরিয়া, রোজগার না হলে চলবে না একটা দিনও, তারা করোনার ভয়কে জয় করে দাঁড়িয়েছে রাস্তায়। কিন্তু হা হতোস্মি! খদ্দের নেই।

চম্পা, চামেলি, ফর্সা কৃষ্ণা, কালো কৃষ্ণারা জানে হাতে স্যানেটাইজার লাগাবার কথা। মুখে মাস্ক পরার কথা।
‘মাক্স (মাস্ক) পরে ওসব হয় নাকি বাবু!’
অমোঘ প্রশ্ন চম্পার (সব নাম পরিবর্তিত)।

 

হয় না। পৃথিবীর আদিমতম এই ক্রীড়া মাস্ক পরে হয় না!

‘আমাদের বলছে খদ্দেরের জ্বর আছে কিনা, সর্দি আছে কিনা এসব দেখে তারপর শুতে। এমন করলে খদ্দের থাকবে?’ এবার প্রশ্নকর্তা ফর্সা কৃষ্ণা।

তাহলে কয়েকদিন বন্ধ থাক এসব।
উপদেশ প্রতিবেদকের।

কে খাওয়াবে এই কয়েকদিন? তুই?
প্রায় সমস্বরে ঝাঁঝিয়ে ওঠে ওরা।

সন্ধে গড়িয়ে যায়। কোনও মাতালও আসে না এ গলিতে।

কয়েকদিন কি করে চলবে!

এই আতঙ্ক যেন করোনা আতঙ্কের চেয়ে কিছু কম নয় মেয়েগুলোর কাছে।
সন্ধ্যা গাঢ় হয়। অন্ধকারে মিলিয়ে গিয়ে ওরা রাতের অপেক্ষা করে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *