Breaking News
Home / TRENDING / বোর্ড গঠন ঘিরে মালদহের মানিকচকে কংগ্রেস-তৃণমূল সংঘর্ষ, নিহত ২

বোর্ড গঠন ঘিরে মালদহের মানিকচকে কংগ্রেস-তৃণমূল সংঘর্ষ, নিহত ২

নিজস্ব সংবাদদাতাঃ
মালদহ: ফের বোর্ড গঠন কেন্দ্র করে রক্ত ঝরল, এমনকি প্রাণ গেল দুজনের। ইসলামপুরের পর মালদহের মানিকচক উত্তপ্ত হল সোমবার৷ সংঘর্ষের জেরে নিহত হলেন দুই ব্যক্তি৷ বোমাবাজির জেরে জখম এক শিশু সহ বেশ কয়েকজন৷
ভোট পর্বে রাজনৈতিক হিংসা দেখেছে রাজ্যের মানুষ৷ এবার বোর্ড গঠনেও পরের পর হিংসার ঘটনা ঘটে চলেছে৷ সোমবার ছিল মানিকচকের গোপালপুর পঞ্চায়েতের বোর্ড গঠন৷ ভোটাভুটির সময় বচসায় জড়িয়ে পড়েন তৃণমূল ও কংগ্রেসের কর্মী, সমর্থকরা৷ এবং তা সংঘর্ষের আকার নেয়৷ শুরু হয় ইঁট বৃষ্টি৷ সূত্রের খবর, উভয় পক্ষে চলে বোমাবাজি৷
বোমার আঘাতে প্রাণ হারান বছর কুড়ির সালাম শেখ৷ মৃত্যু হয় আজহার শেখেরও (৬০)৷ জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন তিন বছরের এক শিশুও৷ সংঘর্ষে জখম বেশ কয়েকজনের চিকিৎসা চলছে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে৷ তৃণমূল কংগ্রেসের অভিযোগ কংগ্রেসের দিকে। স্থানীয় কংগ্রেস নেতৃত্ব পাল্টা অভিযোগ জানাচ্ছেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করতে হয়  পুলিশকে৷ বর্তমানে বিশাল পুলিশ মোতায়েন রয়েছে এলাকায়৷

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *