Breaking News
Home / TRENDING / পঞ্চায়েতের শিক্ষা! বিরোধীদের মনোনয়ন দিতে দাও ছাএ সংগঠনকে বললেন পার্থ

পঞ্চায়েতের শিক্ষা! বিরোধীদের মনোনয়ন দিতে দাও ছাএ সংগঠনকে বললেন পার্থ

নীল রায়।

ছাত্রভোটে বিরোধী সংগঠনগুলিকে মনোনয়ন জমা দিতে বাধা দেওয়া যাবে না। শনিবার তৃণমূল ভবনে ২৮ আগস্ট ছাত্র সমাবেশের প্রস্তুতি বৈঠকে হাজির হয়েছিলেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। সেই বৈঠকেই পার্থ চট্টোপাধ্যায় এমন বার্তা দিয়েছেন দলের ছাত্রনেতাদের। তিনি বলেন, “বিরোধীরা যদি মনোনয়ন দেয়, তাহলে তা করতে দিতে হবে। তোমরা ছাত্রদের মনে জায়গা করো। আর যদি হারো, তাহলে বুঝতে হবে তোমরা ছাত্রদের কাছে পৌঁছতে পারোনি।” পঞ্চায়েত ভোটে বিরোধীদের প্রার্থী না দেওয়ার খেশারত দল লোকসভা ভোটে দিয়েছে। তাই তেমন পরিস্থিতি ছাত্র সংসদের ভোটের ক্ষেত্রে এড়তে চাইছে তৃণমূল। সূত্রের খবর ভোটগুরু প্রশান্ত কিশোর তৃণমূল নেতৃত্বকে এমন রাজনীতি থেকে সরে আসার পরামর্শ দিয়েছেন। তারপর থেকেই বোধোদয় হয়েছে শীর্ষ নেতৃত্বের, যার বহিঃপ্রকাশ হল এদিনের ঘরোয়া বৈঠকে।

 

এদিন পার্থ চট্টোপাধ্যায় বলেন, “প্রতিটি কলেজে নতুন করে ইউনিট তৈরি করতে হবে। পাশ করে যাওয়ারা যেন পদ আঁকড়ে না থাকে। নতুনদের জায়গা করে দিতে হবে। আমার লোক, তোমার লোক করা যাবে না।” সম্প্রতি হুগলির কোন্নগর হীরালাল পাল কলেজে অধ্যাপক সুব্রত চট্টোপাধ্যায়কে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের হাতে প্রহৃত হওয়ার ঘটনায় অস্বস্তিতে পড়েছিল রাজ্য। সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে এদিন দলীয় ছাত্রনেতাদের শিক্ষামন্ত্রী বলেন, “অধ্যাপক, অধ্যাপিকাদের সঙ্গে আচরণের ব্যাপারেও সতর্ক থাকতে হবে।” এদিনের বৈঠকে হাজির ছিলেন মন্ত্রী তাপস রায়, মেয়র পরিষদ বৈশ্বানর চট্টোপাধ্যায়, তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক অশোক রুদ্র, তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন সভানেত্রী জয়া দত্ত ও বর্তমান ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য প্রমুখ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *