Breaking News
Home / TRENDING / সাংসদের নামে ভুয়ো পোস্টার, বিধায়ক ও কাউন্সিলরের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চলেছে দল

সাংসদের নামে ভুয়ো পোস্টার, বিধায়ক ও কাউন্সিলরের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চলেছে দল

নিজস্ব সংবাদদাতা:

কয়েক দিন আগেই শ্রীরামপুরের সাংসদ কল্যাণ ব্যানার্জির নামে কুরুচিকর মন্তব্য লেখা ও কাটমানি নেওয়ার অভিযোগে পোস্টার লাগানো হয় শ্রীরামপুর জিটি রোডের উপরে। ওই ঘটনায় আটক করা হয় হুগলি গ্রামীন পুলিশের ডিআইবি-র ওসি(ওয়াচ) সমীর সরকারের গাড়ি চালক অমিয় খামারু ও সমীর সরকারের ঘনিষ্ঠ বন্ধু রিষরার বাসিন্দা মুস্তাফা শেখ। এই পোস্টার লাগানোর পেছনে আর কার হাত আছে তা খতিয়ে দেখছে চন্দননগর পুলিশ কমিশনারেটের আধিকারিকেরা।

সূত্রের খবর, এই পোস্টার লাগানোর পেছনে জেলার এক হেভিওয়েট তৃণমূল নেতা ও রিষরার এক তৃণমূল কাউন্সিলরের মদত আছে। ওই তৃণমূল নেতারাই লোকসভা ভোটে কল্যাণ ব্যানার্জিকে টিকিট না দেওয়ার জন্য দরবার করেছিলেন তৃণমূল সুপ্রিমোর কাছে। এপ্রসঙ্গে কল্যাণ ব্যানার্জি বলেন, জাঙ্গিপাড়া এলাকার সাধারণ মানুষ আমাকে দিনের পর দিন সমীর সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ করেছেন। কেউ বলেছেন সমীর সরকার বিজেপি নেতা-নেত্রীদের নিয়ে থানায় বসে গল্পগুজব করেন। আবার কেউ বলেছেন বিজেপি নেতা শেখ মঈনুদ্দিন যা বলেন সেটা অক্ষরে অক্ষরে পালন করেন ওসি সমীর সরকার। তিনি আরও বলেন, এই সমীর সরকার বিজেপির হয়ে ভোটে কাজ করে তৃণমূলকে হারানোর প্ল্যান করেছিল। যদিও পোস্টার লাগানোর বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি কিছু বলতে চাননি, শুধু বলেন তদন্ত চলছে যা বলার পুলিশ বলবে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *