ওয়েব ডেস্ক:
গত এক মাসে ২১টি ভারতীয় সিংহ মারা গেছে গুজরাটের গির অরণ্যে। গির বন আধিকারিকেরা সোমবার এই তথ্য জানান। গোটা ঘটনা নিয়ে দুশ্চিন্তায় রাজ্যের বন দপ্তর।
১১টি সিংহ মারা যায় গত সেপ্টম্বর ১১ থেকে ১৯ তারিখের মধ্যে। পরবর্তী ১০দিনে আরও ১০টি সিংহের মৃত্যু হয়। লিভার এবং কিডনির সমস্যাজনিত কারণে সিংহগুলি মারা গেছে বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। জুনাগড়ের চিফ ওয়াইল্ডলাইফ কনসারভেটর দুশ্যুন্ত বাসুদেব বলেন, ‘তদন্ত করে দেখা হচ্ছে কেন সিংহগুলির অসুস্থ হল। চিকিৎসা বিজ্ঞানীদের ডাকা হয়েছে বিষয়টি খতিয়ে দেখতে। পাশাপাশি আমেরিকা থেকে বিশেষ ভ্যাকসিন আনা হচ্ছে।’
গির অরণ্যই ভারতীয় সিংহদের একমাত্র বিচরণ ক্ষেত্র। ২০১৫ সালের গণনা অনুযায়ী গিরে সিংহর সংখ্যা ছিল ৫২৩টি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news