নিজস্ব সংবাদদাতা
নাগেরবাজার বিস্ফোরণে মৃত্যু হল ৮ বছরের এক শিশুর। তার নাম বিভাস ঘোষ। বিভাস ওই সময় মায়ের সঙ্গে রাস্তা দিয়ে যাচ্ছিল। গুরুতর আহত অবস্থায় এসএসকেএমে ভর্তি রয়েছে বিভাসের মা। এদিকে, ঘটনাস্থল থেকে একটি প্লাস্টিকের ব্যাগ উদ্ধার করেছে পুলিশ। তবে ওই ব্যাগ থেকে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। আপাতত বিস্ফোরণে কী ধরনের বিস্ফোরক ব্যবহার করা হয়েছে তার তদন্ত করছে পুলিশ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news