Breaking News
Home / TRENDING / পঞ্চায়েতে ইটের বদলে পাটকেল, ক্লাস নেবেন বিজয়বর্গীয়রা

পঞ্চায়েতে ইটের বদলে পাটকেল, ক্লাস নেবেন বিজয়বর্গীয়রা

নীল বণিক

 

এবার ইটের বদলে পাটকেল!
টিঅমসির সঙ্গে টেক্কা দিতে পঞ্চায়েত ভোটের আগে নতুন করে বিস্তারক নিয়োগের সিদ্ধান্ত নিল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব।২৯৪ বিধানসভা অাসনে সমসংখ্যক বিস্তারক নিয়োগের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে সূত্রের খবর। আর বিস্তারকদের নিয়োগ করেই চলতি মাসে তাদের ট্রেনিং করাতে চান কৈলাস বিজয়বর্গিয়, সূরেশ পূজারির মত কেন্দ্রীয় নেতারা। এই জন্য সারা রাজ্যের বিস্তারকদের কলকাতায় নিয়ে এসে ট্রেনিং করাবেন বিজেপির রাজ্য ও কেন্দ্রীয় নেতারা। সূত্রের খবর তিনদিন ধরে এই ট্রেনিং ক্যাম্প চলবে। ভোটের দিন বুথের ভিতরে টিএমসি ‘সন্ত্রাস’ চালালে কিভাবে প্রতিহত করতে হবে, তার নানা কৌশল শেখান হবে। তাছাড়া পঞ্চায়েত ভোটের অাগে বিস্তারকরা বুথের ভোটারদের সঙ্গে কিভাবে জনসংযোগ রক্ষা করবেন, সেই কৌশলেরও পাঠ দেবেন কেন্দ্রীয় নেতারা।

 

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

 

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *