Breaking News
Home / TRENDING / বিশ্বের সবচেয়ে বড় জগন্নাথ গড়ে বিশ্বরেকর্ড করলেন বালুশিল্পী সুদর্শন পট্টনায়েক

বিশ্বের সবচেয়ে বড় জগন্নাথ গড়ে বিশ্বরেকর্ড করলেন বালুশিল্পী সুদর্শন পট্টনায়েক

নিজস্ব সংবাদদাতা

 

নতুন বছর উপলক্ষে পুরীর সৈকতে পর্যটকদের ভিড়। আর সেখানেই সকলকে চমক দিলেন বালুশিল্পী সুদর্শন পট্টনায়েক। পদ্মশ্রী পুরস্কারে ভূষিত শিল্পী পুরীর সৈকতে তৈরি করলেন বিশ্বের সবচেয়ে বড় জগন্নাথের মূর্তি। ৩০ ফুট উঁচু এবং ৬০ ফুট চওড়া এই জগন্নাথ মূর্তি তৈরী করে  অনন্য নজির গড়ে তুলেন  সুদর্শন। ২০১৭ সালে বড়দিনে পুরীর সৈকতে দুই সংস্কৃতির মিলন ঘটিয়েই বিশ্বরেকর্ড গড়েছিলেন সুদর্শন। মহাপ্রভুর লীলাক্ষেত্রেই সৈকতের উপর ফুটিয়ে তুলেছিলেন বৃহত্তম সান্তার মুখ। আর ২০১৮র শুরুতেই গড়ে ফেললেন আরও এক রেকর্ড। শুধু তাই নয়, নতুন বছরে সবুজকে বাঁচানোর আহ্বান জানিয়েছেন তিনি। দেশে দূষণের পরিমাণ ক্রমেই বাড়ছে। লাগামছাড়া দূষণে জর্জরিত দিল্লিবাসী। আর একমাত্র সবুজকে রক্ষা করলেই এই দূষণের সঙ্গে মোকাবিলা করা সম্ভব হবে বলে মনে করেন সুদর্শন। প্রাণ খুলে নিঃশ্বাস নিতে পারবে আমজনতা।  তাই তাঁর হাতের যাদুতে বালিতে ফুটে উঠেছে ভারতমাতার মুখ। যেখানে রয়েছে সবুজের ছোঁয়া। এভাবেই পরিচ্ছন্ন পরিবেশ ও সবুজায়নের ডাক দিয়েছেন শিল্পী। সেই সঙ্গে প্রত্যেককে ইংরাজি নববর্ষের শুভেচ্ছাও জানিয়েছেন তিনি।

 

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *