Breaking News
Home / TRENDING / রাজ্যে গৈরিক বাংলার সূত্রপাত, জেনে নিন কোথায়, কিভাবে

রাজ্যে গৈরিক বাংলার সূত্রপাত, জেনে নিন কোথায়, কিভাবে

নীল বণিক :

রাজনীতির রং কী বদলাচ্ছে বাংলায়! এই প্রশ্নের উত্তর পাকাপাকি ভাবে জানতে এখনও অপেক্ষা করতে হবে। তবে পঞ্চায়েত ভোটে যেসব গ্রামীণ পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি বিজেপি দখল করেছে সেইসব কার্যালয়ের রং বদল হল বলে।
রাজ্যে কংগ্রেসী সবুজ অনেকদিন আগেই ক্ষমতা হারিয়ে ম্লান থেকে ম্লানতর হতে হতে এখন বঙ্গ ক্যানভাসে ছিটেফোঁটাই আছে। বামেদের লালও গরিমা হারিয়ে ফ্যাকাসে! রাজ্য জুড়ে রমরমা তৃণমূলী সবুজের। মমতা বন্দ্যোপাধ্যায়ের পছন্দের নীল সাদা রঙে রাজ্যের সরকারী দফতরগুলো এখন বাংলা মিডিয়াম স্কুলের ক্লাস নাইনের ছাত্রীর মতো সার সার নীলপাড় দাঁড়িয়ে। এবার রক্তস্নাত পঞ্চায়েতের ভোটের পরও চাপা গলায় হলেও বাংলা বলেছে রং দে মোহে গেরুয়া। শাসকের বিরোধী শুন্য পঞ্চায়েতের ফ্যাসিস্ট ঘোষণার পরেও, মৃত্যুর মিছিলের পরেও, পঞ্চায়েত মানচিত্রে উঠে এসেছে বিজেপি। এবার রং বদলের পথে হাঁটতে চলেছে তারাও।
লাল বাংলার পরে সবুজ বাংলা মানুষ দেখেছে ও দেখছে। দলের রাজ্য নেতৃত্বের অনুমতি নিয়ে এবার গৈরিক বাংলার সূত্রপাত করছেন বিজেপির জেলা স্তরের নেতৃত্ব।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

 

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *