মালদা:
পঞ্চায়েত ভোটের পরেও শাসকদলের হিংসা ও সন্ত্রাস অব্যাহত মালদায়। অভিযোগ কখনও দিনের আলোয় আবার কখনও রাতের অন্ধকারে তাদের হুমকি দিচ্ছে তৃণমূলের দুষ্কৃতীরা। সন্ত্রাসের ভয়ে বাধ্য হয়ে নিজেদের পরিবারের প্রাণ বাঁচাতে জেলার গাজোল,চাঁচল হরিশ্চন্দ্রপুর সহ জেলার বিভিন্ন প্রান্তের বিজেপির জয়ী প্রার্থীরা মালদা শহরের দলীয় কার্যালয়ে আশ্রয় নিয়েছে। বিজেপির জয়ী প্রার্থীর সঞ্চিতা মন্ডল জানান, নির্বাচনের আগে থেকেই তাদেরকে লাগাতার হুমকি দেওয়া হচ্ছিল। এখনও তাদেরকে নানা অছিলায় হেনস্থা করছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। এমনকি গ্রামের বিজেপি কর্মী সর্মথকদের প্রাণ নাশের হুমকিও দিচ্ছে। থানায় অভিযোগ করা হলেও পুলিশ কোনও ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ। বাধ্য হয়ে তারা বিজেপি নেতৃত্বকে বিষয়টি জানিয়ে এখানে আশ্রয় নিয়েছেন। বিজেপি আশ্রিত প্রার্থীদের মধ্যেই অনেকের পরিবারে গর্ভবতী বা ছোট ছোট সন্তান রয়েছে। এদের নিয়ে দলীয় কার্যালয় শিবির করে রয়েছেন এখানেই চলছে খাওয়া-দাওয়া ও দৈনন্দিন কাজকর্ম। জেলা বিজেপির জেলা সম্পাদক অজয় গাঙ্গুলী বলেন, পশ্চিমবঙ্গ বর্তমানে সুরক্ষিত নয়। আর সেই কারণেই পঞ্চায়েতের বোর্ড গঠন করা পর্যন্ত তাদের প্রার্থী কর্মী-সমর্থক ও তাদের পরিবারের লোকেদের বিজেপি শাসিত অন্য রাজ্যে পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা। এই প্রক্রিয়া শুরুও হয়ে গিয়েছে। এদিকে, তৃণমূলের জেলা সভাপতি মোয়াজ্জেম হোসেন বলেন, ভিত্তিহীন অভিযোগ তৃণমূল কংগ্রেস ও মমতা বন্দ্যোপাধ্যায় কে বদনাম করার জন্য বিজেপি এই চক্রান্ত করেছে। আমাদের দলের কর্মীরা এধরনের কাজের সঙ্গে কখনোই যুক্ত নয়।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news