নিজস্ব প্রতিনিধি :
পশ্চিমবঙ্গ বিধানসভায় নাকি এই দুর্নীতির ট্র্যাডিসন সমানে চলেছে! অন্তত ঐতিহাসিক এই কার্যালয়ের প্রবীন কর্মচারীরা সেকথাই জানাচ্ছেন। জানাচ্ছেন, তবে আড়ালে। স্পিকারের চোখে ধুলো দিয়ে কিছু অসাধু লোক এই দুর্নীতি চালিয়ে আসছে বাম আমল থেকে। মমতার আমলেও চলছে রমরম করে।
বিষয়টি খুলে বলা দরকার। মোদ্দা কথা হল,
বিধানসভার বাতিল বই বিক্রিতে গরমিলের অভিযোগ। গরমিল বললে কম বলা হয়। বলা যায় একশ শতাংশ লাভের অসাধু ব্যবসা। রাজ্যের আইনসভার অন্দরে চুরি! দেড় দু বছর অন্তর বিগত বছরের বাতিল বই বিক্রি করে বিধানসভা কর্তৃপক্ষ। এভাবেই চলছিল। নিয়ম মেনে ডাকা হয় টেন্ডারও। এবার সেই টেন্ডার করে বাতিল বই বিক্রি করতে গিয়ে উঠল দুর্নীতির অভিযোগ। বিধানসভা সূত্রের খবর, প্রায় ২০ টনের মত বই বিক্রি করা হলেও খাতায় কলমে দেখানো হয়েছে ১০ টনের কাছাকাছি। টেন্ডার পেয়েছে নদিয়ার পায়রাডাঙার এক সংস্থা। সূত্র বলছে, ১ কেজি ১৮ টাকা দরে বাতিল বই বিক্রি করা হলে ২০ টন বইয়ের থেকে প্রায় ৩,৬০,০০০ টাকা বিধানসভার কোষাগারে ঢোকার কথা। কিন্তু সেখানে হিসেবে বলছে টাকা পাওয়া যাচ্ছে তার অর্ধেক অর্থাৎ প্রায় ১,৫০,০০০ – ১,৮০,০০০ টাকার মত। মানে প্রায় অর্ধেক টন বইয়ের কোনও হিসেবে নেই। যদিও এই নিয়ে মুখে কুলুপ কর্তৃপক্ষের। নাম প্রকাশে অনিচ্ছুক বিধানসভার এক বর্ষীয়ান কর্মী জানালেন, ‘এই আর্থিক তছরুপ বাম আমল থেকেই চলে আসছে।’ সূত্রের খবর, অধ্যক্ষের অগোচরেই চলে এই কারবার। অধ্যক্ষের গোচরে শুধু আনা হয় যে বাতিল বই বিক্রি করা হচ্ছে।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news