নিজস্ব সংবাদদাতা:
জিডি বিড়লায় শৌচাগারে দশম শ্রেণির ছাত্রীর রহস্যমৃত্যু। পুলিশ সূত্রে খবর, শৌচালয় থেকে রক্তাক্ত অবস্থায় যখন উদ্ধার করা হয় ওই ছাত্রীকে তখন তার মুখে পলিথিন বাঁধা ছিল। দরজা ভেতর থেকে বন্ধ থাকায় দরজা ভাঙতে হয় স্কুল কর্তৃপক্ষকে। মুখে পলিথিন থাকায় তাঁকে শ্বাসরোধ করে খুনের চেষ্ঠা হয়ছিল কিনা তা ভাবছে পুলিশ। অন্যদিকে ছাত্রীর হাতের শিরা কাটা ছিল। বিষয়টিকে প্রাথমিক ভাবে আত্মহত্যা বলা হলেও, আত্মহত্যা নাকি খুন সে বিষয়ে ধন্দে রয়েছে পুলিশ। শুক্রবার স্কুলের শৌচালয় থেকে উদ্ধার করে ওই ছাত্রীকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করে ডাক্তাররা।
বিস্তারিত জানতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি স্কুলের শিক্ষক শিক্ষিকা ও কর্মচারীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সকলের চোখ এড়িয়ে স্কুল চলাকালীন একজন ছাত্রী মৃত্যু হওয়ায় প্রশ্ন উঠছে স্কুলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news