চ্যানেল হিন্দুস্থান ডেস্কঃ মোক্ষম সময়ে লখনউ সুপারজায়ান্টসের বোলার নবীন উল হক ১৯ রান দিয়ে ফেললেন । যার ফলে শেষ ওভারে জেতার জন্য মুম্বই ইন্ডিয়ান্সের প্রয়োজন ছিল মাত্র ১১ রান। নবীন উল হকের ওরকম ব্যয়বহুল ওভার দেখার পরে ডাগ আউটে ঘুমিয়েই পড়লেন লখনউ সুপারজায়ান্টসের মেন্টর গৌতম গম্ভীর । আর সেই ভিডিও ভাইরাল হতেই সোরগোল শুরু হল নেট দুনিয়ায় । লখনউ সুপারজায়ান্টস করেছিল তিন উইকেটে ১৭৭ রান। রান তাড়া করতে নেমে শেষ ২ ওভারে মুম্বই ইন্ডিয়ান্সের জেতার জন্য দরকার ছিল ৩০ রান।
https://twitter.com/iVikramRajput/status/1658533187725950976?s=20
১৯-তম ওভার করতে আসেন নবীন উল হক। সেই ওভারে তিনি ১৯ রান দেন। আর নবীনকে ওরকম মার হজম করতে দেখে গৌতম গম্ভীরকে চোখ বন্ধ করে ডাগ আউটে বসে থাকতে দেখা যায়।কিন্তু চোখ খোলার পরে গম্ভীরের মধ্যে কোনও প্রতিক্রিয়া দেখা যায়নি।মহসিন মাথা ঠাণ্ডা রেখে বল করায় মুম্বাই এর আর ১১ রান তোলা সম্ভব হয়নি । উল্লেখ্য কিছুদিন আগেই নবীন উল হক -এর সঙ্গে বিতর্কে জরিয়ে পড়েছিলেন বিরাট । এবার লখনউ এর বিরুদ্ধে রান না করতে পাড়ায় একপ্রকার হতাশায় ভুগছিলেন গম্ভীর । ভেবেছিলেন ম্যাচ হাতের বাইরে চলে যাবে । আর সেই জন্যেই হয়তো চোখ বন্ধ করে প্রার্থনা করছিলেন তিনি ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news