নিজস্ব সংবাদদাতাঃ
গড়িয়াহাটে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের চাকা লাগানো ঠেলাগাড়ি দেবে কলকাতা পুরসভা। এইসঙ্গে এককালীন কুড়ি হাজার টাকা দেবে পুরনিগম। সোমবার এমনটাই জানান মেয়র ফিরহাদ হাকিম।
চাকা লাগানো গাড়ি এর আগে ফুটপাথের খাবারের দোকানদারদের দিয়েছিল পুরসভা। এবার গড়িয়াহাটের কাপড়ের ব্যবসায়ীদেরও ঠেলাগাড়ি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হল।
গরিয়াহাট, শ্যামবাজার, হাতিবাগান সহ শহরের সকল হকারদের উদ্দেশ্য আজ মেয়র বলেন, আমার অনুরোধ, প্লাস্টিক দিয়ে দোকান ঢাকবেন না, খুলে ফেলুন প্লাস্টিক। এতে দুর্ঘটনার সম্ভাবনা বেড়ে যায়।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news