নিজস্ব সংবাদদাতা:
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্রিগেড সভা স্থগিত। আগামী ৮ ফেব্রুয়ারির সভা অনিশ্চিত বলে জানা গিয়েছে বিজেপি সূত্রে। ওই দিনের প্রধান বক্তা ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্রের খবর আপাতত ৮ ফেব্রুয়ারি ব্রিগেডে সভা হবে কি না তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। তার বদলে মোদীকে দিয়ে রাজ্যের চার প্রান্তে চারটি সভা করানো হবে বলে জানা গিয়েছে।
বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছেন, চারটির মধ্যে তিনটি সভার দিনক্ষণ ইতিমধ্যে স্থির হয়ে গিয়েছে। আগামী ২৮ জানুয়ারি ঠাকুরনগরে হবে প্রথম সভা, ২ ফেব্রুয়ারি শিলিগুড়িতে হবে দ্বিতীয়টি, তৃতীয় সভা হতে পারে আসানসোলে। যেদিন ব্রিগেডে সভা হওয়ার কথা ছিল, সেই ৮ তারিখেই শিল্পাঞ্চলে হবে নরেন্দ্র মোদীর সভা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news