ওয়েব ডেস্ক:
হরিদ্বার: প্রয়াত হলেন গঙ্গদূষনের প্রতিবাদে অনশন রত ৮৭ বছরের পরিবেশকর্মী স্বামী জ্ঞানস্বরূপ সানন্দ। গত ১১১দিন অনশনে ছিলেন তিনি। তাঁর দাবি ছিল, গঙ্গার দূষণ অবিলম্বে বন্ধ করে ভারতভূমের এই নদীকে স্বচ্ছ করে তুলতে হবে৷ অবশেষে বৃহস্পতিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। এই স্বামী জ্ঞানস্বরূপ সানন্দের পিতৃদত্ত নাম জিডি আগরওয়াল৷ তিনি পেশায় ছিলেন অধ্যাপক। আইআইটির এই প্রাক্তন অধ্যাপক দীর্ঘদিন ধরে গঙ্গা দুষনের প্রতিবাদে আন্দোলন করছিলেন।
বুধবার তাঁকে এআইআইএমএস-এ ভর্তি করা হয়৷ সকালেই শারীরিক অবস্থার অবনতি হয়৷ দুপুর ১টায় তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে৷
গঙ্গা দূষণ বিরুদ্ধে চলতি বছরের জুন থেকে অনশন শুরু করেন স্বামী স্বরূপানন্দ৷ তাঁর দাবি ছিল, গঙ্গার ধারের জলবিদ্যুত্ প্রকল্পগুলিকে বন্ধ করতে হবে৷ গঙ্গার দূষণ রোধে আইনের দাবি জানান তিনি৷ উল্লেখ্য, গঙ্গা দূষণের প্রতিবাদে এই নিয়ে দু’জনের মৃত্যু হল৷
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news