ওয়েব ডেস্ক
অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল এয়ার ইন্ডিয়ার বিমান। বৃহস্পতিবার গভীর রাতে তিরুচিরাপল্লী বিমানবন্দর থেকে দুবাইগামী বিমানটি রানওয়েতে একটি দেওয়ালে ধাক্কা মারে। সেসময় বিমানটিতে ১৩০ জন যাত্রী ছিলেন। তবে এই ঘটনায় কারোরই চোট লাগেনি বলে জানা গিয়েছে। দেওয়ালে ধাক্কা মারার ফলে বিমানটির কিছু অংশে ক্ষতি হয়। প্রাথমিক ত্রুটি সারিয়ে বিমানটি মুম্বই পৌঁছয় এবং সেখানে বিমানটির ক্ষতিগ্রস্থ অংশ সারিয়ে দুবাইয়ের পথে রওনা হয় এয়ার ইন্ডিয়ার বিমানটি ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news